দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫২. কোন দলিলের ভিত্তিতে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদায় লেনদেন লিপিবদ্ধ করা হয়?
ক. ক্যাশ মেমো খ. ডেবিট নোট
গ. ক্রেডিট নোট ঘ. চালান
১৫৩. কীসের ওপর ভিত্তি করে ক্রয় বই ও বিক্রয় বই লেখা হয়?
ক. নগদান বইয়ের
খ. বিল ও ক্যাশ মেমোর
গ. চালানের
ঘ. ক্রেডিট নোটের
১৫৪. নগদ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রামাণ্য দলিল কোনটি?
ক. চালান খ. ক্যাশ মেমো
গ. ভাউচার ঘ. ডেবিট নোট
১৫৫. ক্রয় জাবেদায় কী লেখা হয়?
ক. আসবাবপত্র
খ. নগদে পণ্য ক্রয়
গ. ধারে পণ্য ক্রয়
ঘ. চেকে পণ্য ক্রয়
১৫৬. ভাউচার সাধারণত তৈরি করেন কে?
ক. হিসাবরক্ষক খ. ক্যাশিয়ার
গ. ব্যবস্থাপক ঘ. মূল্য গ্রহণকারী
১৫৭. ভাউচার কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৫৮. ধারে পণ্য বিক্রি করার সময় বিক্রেতা বিক্রীত পণ্যের বিবরণ লিখে যে দলিলে ক্রেতার কাছে পাঠায় তাকে কী বলে?
ক. ক্যাশমেমো খ. চালান
গ. ভাউচার ঘ. ডেবিট নোট
১৫৯. একটি লেনদেনের সমর্থনে যে লিখিত দলিল থাকে তাকে কী বলা হয়?
ক. ভাউচার খ. চালান
গ. চেক ঘ. চালান ও চেক
১৬০. চালান হলো-
ক. বিক্রয়ের প্রামাণ্য দলিল
খ. ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল
গ. ক্রয়ের প্রামাণ্য দলিল
ঘ. সমাজের প্রামাণ্য দলিল
১৬১. কে চালান প্রস্তুত করেন?
ক. মালিক খ. দেনাদার
গ. বিক্রেতা ঘ. ক্রেতা
১৬২. চালানে কার স্বাক্ষর থাকে?
ক. ক্রেতার খ. বিক্রেতার
গ. মালিকের ঘ. হিসাবরক্ষকের
১৬৩. পণ্য বিক্রয়ের প্রমাণ দলিল কোনটি?
ক. চালান খ. ভাউচার
গ. ক্যাশবহি ঘ. ক্রেডিট নোট
১৬৪. ক্রয় বইয়ের উৎস দলিল কোনটি?
ক. ক্রেডিট নোট খ. ডেবিট নোট
গ. চালানপত্র ঘ. ভাউচার
১৬৫. একটি প্রতিষ্ঠানের প্রামাণ্য দলিল হিসেবে কোন ক্ষেত্রে ডেবিট ভাউচার ব্যবহৃত হয়?
ক. প্রতিষ্ঠানের ক্রয় ও অন্যান্য খরচের জন্য
খ. প্রতিষ্ঠানের বিক্রয় ও অন্যান্য আয়ের জন্য
গ. প্রতিষ্ঠানের বিক্রয় ফেরত ও ক্রয় ফেরতের জন্য
ঘ. সম্পদ ও দায়ের জন্য
১৬৬. অনগদ লেনদেনের জন্য ব্যবহৃত ভাউচার-
ক. ডেবিট ভাউচার খ. ডেবিট নোট
গ. জার্নাল ভাউচার ঘ. ক্রেডিট ভাউচার
১৬৭. বহুঘরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়-
ক. শুধু ক্রয়-সংক্রান্ত লেনদেন
খ. পণ্য ধারে ক্রয় ও অন্যান্য ক্রয়
গ. শুধু ধারে পণ্য ক্রয়
ঘ. ধারে ও নগদে ক্রয়
১৬৮. চালানের মূল কপি কাকে সরবরাহ করা হয়?
ক. ক্রেতাকে খ. বিক্রেতাকে
গ. দেনাদারকে ঘ. পাওনাদারকে
উত্তর: ১৫২। ঘ, ১৫৩। গ, ১৫৪। খ, ১৫৫। গ, ১৫৬। খ, ১৫৭। খ, ১৫৮। খ, ১৫৯। খ, ১৬০। খ, ১৬১। গ, ১৬২। খ, ১৬৩। ক, ১৬৪। গ, ১৬৫। ক, ১৬৬। গ, ১৬৭। গ, ১৬৮। খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর