দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯. কোনটির আন্তঃআণবিক শক্তি অধিক?
ক) তেল খ) মোম গ) মধু ঘ) দুধ
১০. কোন অবস্থায় পদার্থের কণাগুলো বেশি গতিশীল?
ক) প্লাজমা খ) গ্যাসীয়
গ) তরল ঘ) কঠিন
১১. চাপ প্রয়োগে কোনটির গলনাঙ্ক কমে?
ক) ন্যাপথালিন খ) মিথানল
গ) বরফ ঘ) ইথার
১২. ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়?
ক) নিঃসরণ খ) অনুব্যাপন
গ) ব্যাপন ঘ) অভিস্রবণ
১৩. কোনো বস্তুর ব্যাপন ও নিঃসরণ কোনটির ওপর নির্ভরশীল?
ক) বস্তুর ভর
খ) বস্তুর ঘনত্ব
গ) বস্তুর ভর ও ঘনত্ব
ঘ) বস্তুর আণবিক গঠন
১৪. বাইরের চাপের ওপর নির্ভর করে কোনটি?
ক) গলনাঙ্ক খ) হিমাঙ্ক
গ) আপেক্ষিক তাপ ঘ) স্ফুটনাঙ্ক
আরো পড়ুন : পদার্থের অবস্থা অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৫. ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কোন ভৌত অবস্থার অস্তিত্ব নেই?
ক) কঠিন খ) তরল
গ) গ্যাসীয় ঘ) বায়বীয়
১৬. প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনটির ঘনত্ব বেশি?
ক) অক্সিজেন খ) হাইড্রোজেন
গ) মিথেন ঘ) নাইট্রোজেন
১৭. চাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন অধিকমাত্রায় সংকোচনশীল?
ক) কঠিন খ) তরল
গ) গ্যাসীয় ঘ) কেলাস
১৮. মোমবাতির গলনে-
i. তাপ ও আলো উৎপন্ন হয়
ii. কণাগুলোর আন্তঃআণবিক শক্তি কমে যায়
iii. গ্রিনহাউস গ্যাস তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৯. H6, He, N2 ও CO2 গ্যাসগুলোর মধ্যে-
i. H2-এর ব্যাপন হার সবচেয়ে বেশি
ii. CO2-এর ব্যাপন হার সবচেয়ে কম
iii. He-এর ব্যাপন হার সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৯. খ, ১০. খ, ১১. গ, ১২. গ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা
কবীর