অষ্টম অধ্যায় : আলোর প্রতিফলন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের তথ্যের আলোকে ৩০ থেকে ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একটি সমতল দর্পণের সামনে ১.৪৪ মিটার লম্বা একজন ব্যক্তি নিজ অবস্থান স্থির রেখে দেখল তার ডান হাতের ঘড়ি বাম দিকে অবস্থান করছে।
৩০। ব্যক্তির বিম্বের দৈর্ঘ্য কত?
ক) ০.৭২ মিটার খ) ১.৪৪ মিটার
গ) ২.৮৮ মিটার ঘ) ১ মিটার
৩১। বিবর্ধন কত?
ক) ১.৪৪ খ) ০.৭২
গ) ১ ঘ) ২.৮৮
৩২। দর্পণের ন্যূনতম দৈর্ঘ্য কত?
ক) ০.৭২ মিটার খ) ১.৪৪ মিটার
গ) ২.৮৮ মিটার ঘ) ১৪.৪ মিটার
আরো পড়ুন : আলোর প্রতিফলন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
৩৩. উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সেমি হলে ফোকাস দূরত্ব কত?
ক) 10cm খ) 7cm
গ) 3.5cm ঘ) 28cm
৩৪. অবাস্তব বিম্ব-
i. চোখে দেখা যায়
ii. পর্দায় ফেলা যায়
iii. অবতল ও উত্তল দর্পণে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৫. ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য-
i. দর্পণের পুরুত্ব কম এবং সুষম হতে হবে
ii. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে
iii. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ৩০. খ, ৩১. গ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর