পরিচ্ছেদ-৪: বাগযন্ত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে বাগযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(ক) ওষ্ঠ
(খ) দন্তমূল
(গ) স্বরযন্ত্র
(ঘ) দাঁত
২. ফুসফুস থেকে তৈরি বাতাস কীসের মাধ্যমে বের হয়?
(ক) নাসারন্ধ্র
(খ) মুখবিবর
(গ) তালু
(ঘ) ক ও খ
৩. স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে-
(ক) বলয় উপাস্থি
(খ) মুখবিবর
(গ) নাসিকা
(ঘ) নাসারন্ধ্র
৪. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি?
(ক) দন্তমূল
(খ) জিভ
(গ) তালু
(ঘ) দাঁত
৫. মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান?
(ক) সামনে
(খ) পেছনে
(গ) নিচে
(ঘ) উপরে
৬. কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয়-
(ক) নাক দিয়ে
(খ) মুখ দিয়ে
(গ) কান দিয়ে
(ঘ) স্বরযন্ত্র দিয়ে
৭. ধ্বনি উৎপন্ন হওয়ার অঙ্গগুলোকে একত্রে কী বলে?
(ক) বাগযন্ত্র
(খ) স্বরযন্ত্র
(গ) মুখগহ্বর
(ঘ) নাসারন্ধ্র
৮. নিচের কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয়?
(ক) শ্বাসনালি
(খ) আলজিভ
(গ) যকৃৎ
(ঘ) ওষ্ঠ
৯. নিচের কোনটি বাগযন্ত্রের অন্তর্ভুক্ত?
(ক) দন্তমূল
(খ) স্বরযন্ত্র
(গ) জিভ
(ঘ) সবগুলো
১০. ধ্বনি উৎপন্ন হয় কীভাবে?
(ক) শ্বাস গ্রহণের মাধ্যমে
(খ) শ্বাস ত্যাগের মাধ্যমে
(গ) শ্বাস গ্রহণ ও ত্যাগ উভয়ের মাধ্যমে
(ঘ) হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের মাধ্যমে
আরো পড়ুন :মানবকল্যাণে বিজ্ঞান/বিজ্ঞানের অবদান বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব
১১. মেরুদণ্ডের ৪, ৫ ও ৬ নম্বর অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে কী বলে?
(ক) বৃহদন্ত্র
(খ) স্বরযন্ত্র
(গ) ক্ষুদ্রান্ত্র
(ঘ) নাসারন্ধ্র
১২. নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ?
(ক) তালু
(খ) অধিজিহ্বা
(গ) জিভ
(ঘ) দাঁত
১৩. বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রধান-
(ক) জিভ
(খ) দন্তমূল
(গ) স্বরযন্ত্র
(ঘ) দাঁত
১৪. নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে?
(ক) দন্ত
(খ) আলজিভ
(গ) তালু
(ঘ) জিভ
১৫. মুখবিবরের ছাদকে বলা হয়-
(ক) দন্ত
(খ) আলজিভ
(গ) তালু
(ঘ) জিভ
১৬. ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম-বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে ভাগ করা যায়-
(ক) ২ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ৫ ভাগে
(ঘ) ৭ ভাগে
১৭. ধ্বনি সৃষ্টি হয় কীসের সাহায্যে?
(ক) সাউন্ড বক্সের সাহায্যে
(খ) ঠোঁটের সাহায্যে
(গ) মুখবিবরের সাহায্যে
(ঘ) বাগযন্ত্রের দ্বারা
১৮. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
(ক) কণ্ঠ
(খ) শ্বাসনালি
(গ) ফুসফুস
(ঘ) জিভ
১৯. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?
(ক) মুখবিবর ও জিহ্বা
(খ) কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
(গ) দন্ত ও ওষ্ঠ
(ঘ) মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ
২০. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো-
(ক) ফুসফুস ও ওষ্ঠ
(খ) দাঁতের পাটি ও আলজিভ
(গ) নরম তালু ও জিহ্বা
(ঘ) জিহ্বা ও ওষ্ঠ
২১. স্বরযন্ত্রের অবস্থান কোথায়?
(ক) শ্বাসনালির উপরের অংশে
(খ) শ্বাসনালির মধ্যাংশে
(গ) শ্বাসনালির নিচের অংশে
(ঘ) শ্বাসনালিতে
উত্তর: ১. ক, ২. ঘ, ৩. খ, ৪. খ, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. ঘ, ২১. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর