তৃতীয় অধ্যায় : এক মালিকানা ব্যবসায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২. এক মালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটি সর্বাগ্রে প্রয়োজন?
ক. ট্রেড লাইসেন্স
খ. ব্যক্তিগত উদ্যোগ
গ. স্বল্প মূলধন
ঘ. অবস্থানগত সুবিধা
১৩. এক মালিকানা ব্যবসায় ব্যক্তিগত উদ্যোগ নেয় কে?
ক. সরকার
খ. ব্যবস্থাপক
গ. উদ্যোক্তা
ঘ. অবলেখক
১৪. কোন সংগঠনটি দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে পারে?
ক. এক মালিকানা ব্যবসায়
খ. কোম্পানি ব্যবসায়
গ. সমবায় ব্যবসায়
ঘ. অংশীদারি ব্যবসায়
১৫. কোন ব্যবসায়ী সংগঠনের মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য?
ক. এক মালিকানা ব্যবসা
খ. প্রাইভেট লি. কোং
গ. সমবায় সমিতি
ঘ. পাবলিক লি. কোং
আরো পড়ুন : এক মালিকানা ব্যবসায় অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৬. এক মালিকানা ব্যবসার ঝুঁকি বহনকারী কে?
ক. ব্যাংক খ. মহাজন
গ. অংশীদার ঘ. মালিক
১৭. এক মালিকানা ব্যবসার দায় কেমন?
ক. নির্দিষ্ট
খ. সীমাহীন
গ. সীমাবদ্ধ
ঘ. কোনো দায় নেই
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন ও হাবিব মধ্যপ্রাচ্যের একটি দেশে ইলেকট্রনিক পণ্যের দোকানে কর্মচারী হিসেবে বেশ কয়েক বছর কাজ করে দেশে ফিরেছে। নিজস্ব ৫,০০,০০০ টাকা এবং ব্যাংক থেকে ২,০০,০০০ টাকা ঋণ নিয়ে গঞ্জে সুমন ইলেকট্রনিক পণ্যের একটি দোকান দেয় এবং হাবিবকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেয়। গঞ্জে বেশ কয়েকটি এরূপ দোকান থাকার পরও দুজনের আগের অভিজ্ঞতা ও কাজের ধরনের কারণে ব্যবসায়ের মুনাফা উত্তরোত্তর বৃদ্ধি পায়।
১৮. উদ্দীপকের প্রতিষ্ঠানের আওতা বিচারে এটি কোন ধরনের ব্যবসা?
ক. এক মালিকানা ব্যবসা
খ. যৌগ মূলধনী ব্যবসা
গ. অংশীদারি ব্যবসা
ঘ. রাষ্ট্রীয় ব্যবসা
উত্তর: ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর