ব্যাকরণ
বানান শুদ্ধিকরণ
অশুদ্ধ শুদ্ধ
স্বরস্বতী সরস্বতী
সম্বাদ সংবাদ
আষাড় আষাঢ়
সন্ধিহান সন্দিহান
মূমুর্ষু মুমূর্ষু
দারিদ্রতা দরিদ্রতা/দারিদ্র্য
স্বাক্ষরতা সাক্ষরতা
সুষ্ঠ/সুষ্ট সুষ্ঠু
শষ্য শস্য
ছাত্রছাত্রীগণ ছাত্রছাত্রী
অধীনস্থ অধীন
গীতাঞ্জলী গীতাঞ্জলি
পূণ্য পুণ্য
অশুদ্ধ শুদ্ধ
শীকার শিকার
অতিথী অতিথি
শান্তনা সান্ত্বনা
পিপিলিকা পিপীলিকা
বিভিষিকা বিভীষিকা
শারিরীক শারীরিক
শুশ্রুষা শুশ্রূষা
নুপুর নূপুর
স্বস্ত্রীক সস্ত্রীক
সধর্মচুত স্বধর্মচ্যুত
নিশিথিনি নিশীথিনী
সন্ধ্যাপ্রদ্বীপ সন্ধ্যাপ্রদীপ
মনপুত মনঃপূত
নিক্কন নিক্বণ
উপরোক্ত উপরিউক্ত
অধ্যায়ন অধ্যয়ন
ঐক্যতান ঐকতান
উচ্চাস উচ্ছ্বাস
ডাষ্টবিন ডাস্টবিন
ব্যাতিত ব্যতীত
নূন্যতম ন্যূনতম
ভূবন ভুবন
প্রতিযোগীতা প্রতিযোগিতা
ইদৃশ ঈদৃশ
ব্রাক্ষ্মণ ব্রাহ্মণ
ফটোষ্ট্যাট ফটোস্ট্যাট
বাল্মিকী বাল্মীকি
উচীৎ উচিত
পরিস্কার পরিষ্কার
ভৌগলিক ভৌগোলিক
আকাংখা আকাঙ্ক্ষা
প্রাতঃরাশ প্রাতরাশ
দুষণীয় দূষণীয়
দুষিত দূষিত
পরজীবি পরজীবী
বিদুষি বিদুষী
প্রোজ্জলন প্রোজ্জ্বল/প্রজ্বলন
স্নেহশীষ স্নেহাশিস
পোষ্টমাস্টার পোস্টমাস্টার
সহযোগীতা সহযোগিতা
কলংকিত কলঙ্কিত
নিরব নীরব
শ্রমজীবি শ্রমজীবী
অনসুয়া অনসূয়া
অরন্য অরণ্য
অলঙ্ঘনিয় অলঙ্ঘনীয়
অনির্বচনিয় অনির্বচনীয়
অভিলাস অভিলাষ
অর্ধাঙ্গি অর্ধাঙ্গী
অনুগামিনি অনুগামিনী
অন্তপুর অন্তঃপুর
অশথ অশ্বত্থ
তরুন তরুণ
অগ্নিমান্দ অগ্নিমান্দ্য
অদৃশ অদৃশ্য
অরুন অরুণ
অকস্মাত অকস্মাৎ
অনির্বান অনির্বাণ
অন্তর্লিন অন্তর্লীন
অধির অধীর
অগ্রনী অগ্রণী
অবরেন্যে অবরেণ্যে
কির্তণ কীর্তন
কাধ কাঁধ
কির্তী কীর্তি
কুটনৈতিক কূটনৈতিক
কিরাঙ্ক কিণাঙ্ক (কড়া)
কুপমন্ডুক কূপমণ্ডূক
কল্যানী কল্যাণী
ক্ষিণজীবী ক্ষীণজীবী
খান্ত ক্ষান্ত
খুটি খুঁটি
আরোহন আরোহণ
পরিত্রান পরিত্রাণ
আমন্ত্রন আমন্ত্রণ
প্রসবন প্রস্রবণ
প্রনালি প্রণালি
জ্যোতিসশাস্ত্র জ্যোতিষশাস্ত্র
আর্টিষ্ট আর্টিস্ট
প্রাচিন প্রাচীন
জির্ণাবরণ জীর্ণাবরণ
আঁকাবাকা আঁকাবাঁকা
পূন্যতির্থ পুণ্যতীর্থ
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর