মডেল টেস্ট-৩
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯। ‘পুরানো সেই দিনের কথা ভুলবে কিরে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।’ ‘কপোতাক্ষ নদ’ কবিতার সঙ্গে উদ্ধৃতাংশের মিল রয়েছে-
ক) স্বদেশ চেতনায়
খ) স্মৃতি কাতরতায়
গ) দেশের মানুষের প্রতি ভালোবাসায়
ঘ) অমরত্ব আকাঙ্ক্ষায়
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
দেশ-মাতা এক সকলের
২০। উদ্ধৃতাংশে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে যে দিকটি প্রতিফলিত হয়েছে-
i. অসাম্প্রদায়িক চেতনা
ii. ধর্ম নিরপেক্ষ চেতনা
iii. ঐতিহ্য চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২১। ওই প্রতিফলিত দিকটির সঙ্গে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে?
ক) পহেলা বৈশাখ একটি সর্বজনীন উৎসব
খ) নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন
গ) নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব
ঘ) নববর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত
আরো পড়ুন :বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট-৩, ১৮টি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২২। কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায় নিচের কোনটি?
ক) সাধারণ মানুষ
খ) অভিজাত সম্প্রদায়
গ) শ্রেণিবৈষম্য
ঘ) ছোটলোক সম্প্রদায়
২৩। আশাতীত বেতন দেওয়ায় মমতাদি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন?
ক) ধন্যবাদ জানিয়ে
খ) বেশি কাজ করে
গ) কমলালেবু খাইয়ে
ঘ) কথা না বলে
২৪। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে নিচ থেকে ঠেলা বলতে বোঝায়-
i. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করা
ii. শিক্ষা-দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পাওয়া
iii. মূল্যবোধ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ১৯. খ, ২০. গ, ২১. ক, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা
কবীর