অষ্টম অধ্যায় : রসায়ন ও শক্তি
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-২
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
এক মোল ইথেন পোড়ালে 1109kJ তাপ নির্গত হয়।
ক. তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?
খ. Global Warming কী?
গ. শুষ্ক কোষের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বিক্রিয়াসহ বর্ণনা করো।
ঘ. C-H, O=O, C=O, H-O এর বন্ধন শক্তি যথাক্রমে 414, 498, 724 ও 464 kJ/mol হলে, C-C বন্ধনশক্তি নির্ণয় করো।
উত্তর: ক. তড়িৎ বিশ্লেষ্য: যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদের তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন- সোডিয়াম ক্লোরাইড (NaCl), পটাশিয়াম ক্লোরাইড (KCl) ইত্যাদি।
খ. Global Warming: গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে Global Warming বলে। কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O) ইত্যাদি গ্রিনহাউস গ্যাস।
আরো পড়ুন : রসায়ন ও শক্তি অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
গ. শুষ্ক কোষের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া: শুষ্ক কোষের অ্যানোড হিসেবে দস্তা (Zn) এবং ক্যাথোড হিসেবে কার্বন দণ্ড (C) ব্যবহৃত হয়।
অ্যানোড বিক্রিয়া: Zn → Zn²⁺ + 2e⁻
ক্যাথোড বিক্রিয়া: 2MnO₂ + 2NH₄⁺ + 2e⁻ → Mn₂O₃ + 2NH₃ + H₂O
শুষ্ক কোষে অ্যামোনিয়াম ক্লোরাইড (NH₄Cl) এবং ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড (MnO₂) এর পেস্ট তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়।
এই বিক্রিয়ার মাধ্যমে শুষ্ক কোষে বিদ্যুৎ উৎপন্ন হয়।
ঘ. C-C বন্ধন শক্তি নির্ণয়: ইথেনের দহন বিক্রিয়া: C₂H₆ + 7/2O₂ → 2CO₂ + 3H₂O
বিক্রিয়কের বন্ধন শক্তি: (6 x C-H) + (1 x C-C) + (7/2 x O=O)
= (6 x 414) + C-C + (7/2 x 498)
= 2484 + C-C + 1743
= 4227 + C-C kJ/mol
উৎপাদের বন্ধন শক্তি: (4 x C=O) + (6 x H-O) = (4 x 724) + (6 x 464)
= 2896 + 2784 = 5680 kJ/mol
বিক্রিয়ার তাপ: ∆H = বিক্রিয়কের বন্ধন শক্তি - উৎপাদের বন্ধন শক্তি
-1109 = (4227 + C-C) - 5680
-1109 = C-C - 1453
C-C = 1453 - 1109 = 344 kJ/mol
সুতরাং, C-C বন্ধন শক্তি 344 kJ/mol।
লেখক : প্রধান শিক্ষক
হাজী রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
কবীর