নবম অধ্যায় : দৃঢ়তা প্রদান ও চলন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। প্যাটেলার অবস্থান-
ক) জানুতে খ) স্কন্ধচক্রে
গ) শ্রোণিচক্রে ঘ) হাতের কব্জিতে
২। কব্জাসন্ধি কোথায় থাকে?
ক) স্কন্ধচক্রে খ) মেরুদণ্ডে
গ) হাতের আঙ্গুলে ঘ) করোটিকায়
৩। অস্থির মাতৃকা কেমন?
ক) নরম ও ভঙ্গুর খ) শক্ত ও ভঙ্গুর
গ) শক্ত ঘ) ভঙ্গুর
৪। কন্ড্রিনের বর্ণ কী রূপ?
ক) হালকা নীল খ) নীল
গ) সবুজ ঘ) গাঢ় বাদামি
৫। কোন অস্থিসন্ধিগুলো অনড়?
ক) ঈষৎ সচল খ) পূর্ণ সচল
গ) কব্জি সন্ধি ঘ) নিশ্চল
৬। ঐচ্ছিক পেশি কীসের মাধ্যমে অস্থিকে আটকে রাখে?
ক) কন্ড্রিন খ) এক্সন
গ) অস্ট্রিন ঘ) টেনডন
৭। টেনডন বেশ-
ক) নরম খ) স্থিতিস্থাপক
গ) ভঙ্গুর ঘ) শক্ত
৮। অস্থির বৃদ্ধিতে প্রয়োজন-
ক) ভিটামিন ও ফসফরাসসমৃদ্ধ খাদ্য
খ) ক্যালসিয়াম ও আয়োডিনসমৃদ্ধ খাদ্য
গ) আমিষ ও খনিজ লবণসমৃদ্ধ খাদ্য
ঘ) ভিটামিন ও ক্যালসিয়ামসমৃদ্ধ খাদ্য
৯। স্টেরয়েডযুক্ত ওষুধ সেবনে বয়স্ক পুরুষদের কোন রোগটি হওয়ার সম্ভাবনা বেশি?
ক) অস্টিওপোরোসিস
খ) আর্থ্রাইটিস
গ) জন্ডিস
ঘ) উদরাময়
১০। আর্থ্রাইটিস প্রতিকারে করণীয় কী?
ক) নিয়মিত ব্যায়াম করা
খ) ভারী কাজ থেকে বিরত থাকা
গ) আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা
ঘ) ভারী কাজ করা
আরো পড়ুন : গ্যাসীয় বিনিময় অধ্যায়ের ২২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১১। জীবিত অস্থিকোষ গঠিত হয়-
i. ৪০% জৈব পদার্থ নিয়ে
ii. ৩০-৪০% পানি নিয়ে
iii. ৬০% অজৈব যৌগ পদার্থ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii
১২। পেশিতন্ত্র গঠিত হয়-
i. হৃৎ পেশি নিয়ে
ii. ঐচ্ছিক কঙ্কাল পেশি নিয়ে ও
iii. রক্তনালি গাত্রে ঐচ্ছিক পেশি নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) iii
১৩। অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধে করণীয়-
i. ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা
ii. নিয়মিত ব্যায়াম করা
iii. সুষম আঁশযুক্ত খাবার গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক) ii ও iii খ) i, ii ও iii
গ) i ও iii ঘ) i ও ii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
স্কুলে বিজ্ঞান ক্লাস করতে গিয়ে শিক্ষকের কাছ থেকে পুলক জানতে পারল, প্রকৃতপক্ষে অস্থিতন্ত্র ও বিভিন্ন ধরনের পেশির সম্মিলিত কার্যক্রমের ফলেই দেহ নড়াচড়া ও কাজ করতে পারে। পাশাপাশি সে বিভিন্ন ধরনের পেশির কার্যক্রম সম্পর্কেও অবগত হয়।
১৪। ঐচ্ছিক পেশি কীসের মাধ্যমে অস্থিকে আটকে রাখে?
ক) টেনডন খ) লিগামেন্ট
গ) বাইকাসপিড ঘ) ট্রাইকাসপিড
১৫। কনুই বাঁকা করলে ঐচ্ছিক পেশি যেভাবে কাজ করে-
i. বাইসেপস পেশি সংকুচিত হয়
ii. ট্রাইসেপস পেশি শ্লথ হয়ে লম্বা হয়
iii. ট্রাইসেপস পেশি সংকুচিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৬। কোনটি অস্থির বৈশিষ্ট্য?
ক) স্থিতিস্থাপক খ) নরম
গ) দৃঢ় ঘ) তন্তুময়
১৭। টেনডনের টিস্যু হচ্ছে-
i. সাদা বর্ণের ও উজ্জ্বল
ii. শাখাবিহীন ও তরঙ্গিত
iii. তন্তুময় ও গুচ্ছাকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮। আমাদের দেহের কাঠামো হলো-
ক) হৃৎপিণ্ড খ) কঙ্কাল
গ) ফুসফুস ঘ) অন্ত্র
১৯। অস্থি ও তরুণাস্থি, পেশি, পেশিবন্ধনী ও অস্থিবন্ধনী নিয়ে গঠিত হয়-
ক) অস্থিসন্ধি খ) পেশিতন্ত্র
গ) স্নায়ুতন্ত্র ঘ) কঙ্কালতন্ত্র
২০। ফিবুলা কোথায় থাকে?
ক) পায়ে খ) হাতে
গ) মেরুদণ্ডে ঘ) করোটিতে
উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. ঘ, ৮. ঘ, ৯. ক, ১০. খ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, . ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর