তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৩। সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে কী হয়?
ক) আগ্নেয়গিরি খ) সুনামি
গ) বিচূর্ণীভবন ঘ) ক্ষয়ীভবন
১০৪। ছোট প্লেটের সংখ্যা কয়টি?
ক) ৩টি খ) ৭টি গ) ২০টি ঘ) ২৭টি
১০৫। এই পর্যন্ত সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প কোথায় হয়েছে?
ক) জাপানে খ) ইতালিতে
গ) ইরানে ঘ) ইন্দোনেশিয়ায়
১০৬। অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ কোনটি?
ক) মাওনাকেয়া খ) মাওনালোয়া
গ) ফুজিয়ামা ঘ) লাসেনপিক
১০৭। চুনাপাথরে সাধারণত কোন ধরনের বিচূর্ণীভবন সংঘটিত হয়?
ক) অক্সিডেশন খ) দ্রবণ
গ) হাইড্রোলিসিস ঘ) কার্বনেশন
১০৮। যান্ত্রিক বিচূর্ণীভবন যেভাবে হতে পারে-
i. বায়ুর মাধ্যমে
ii. বৃষ্টিপাতের মাধ্যমে
iii. তাপের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০৯। বাংলাদেশে ভূমি ধসের কারণ কোনটি?
ক) বনভূমি সৃষ্টি
খ) উপকূলে বাঁধ নির্মাণ
গ) পাহাড় কাটা
ঘ) বৈজ্ঞানিক চাষাবাদ
আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৮ম পর্ব
১১০। ভূমিকম্পের কোন তরঙ্গটি দীর্ঘতম পথ অতিক্রম করে?
ক) প্রাথমিক তরঙ্গ
খ) পৃষ্ঠ তরঙ্গ
গ) দ্বিতীয় তরঙ্গ
ঘ) উপরের সবগুলো
১১১। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত পদার্থগুলো হলো-
i. লাভা ii. পাথর খণ্ড iii. বাষ্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১১২। কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?
ক) গাঙ্গোত্রী হিমবাহে
খ) মানস সরোবরে
গ) নাগা-মনিপুর পাহাড়ে
ঘ) আসামের লুসাই পাহাড়ে
উদ্দীপকটি পড়ে ১১৩ ও ১১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একদল শিক্ষার্থী বৃহত্তর সিলেটে শিক্ষাসফরে যায়। মাধবকুণ্ড পাহাড়ের ওপর থেকে খাড়াভাবে বিরামহীন গতিতে পানির প্রবাহ খুব জোরে নিচে পড়তে থাকে। ফলে সেখানে একটি জলাশয় ও খাল সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা দৃশ্যটি দেখে খুব আনন্দ পেয়েছে।
১১৩। উপরের অনুচ্ছেদে বর্ণিত ভূমিরূপটির নাম কী?
ক) জলপ্রপাত খ) গিরিখাত
গ) খরস্রোত ঘ) ঝরনা
১১৪। উপরের অনুচ্ছেদে বর্ণিত পাহাড়টির-
i. উপরিভাগের শিলাস্তর শক্ত
ii. মধ্যভাগের শিলাস্তর নরম
iii. পাহাড়ের সবগুলো শিলাস্তর শক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১০৩. খ, ১০৪. গ, ১০৫. ক, ১০৬. ক, ১০৭. খ, ১০৮. ঘ, ১০৯. গ, ১১০. খ, ১১১. ঘ, ১১২. ঘ, ১১৩. ক, ১১৪. ক।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর