অষ্টম অধ্যায় : রসায়ন ও শক্তি
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-৪
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। তড়িৎ রাসায়নিক কোষে ধাতু/ধাতব আয়ন তড়িৎদ্বার ব্যবহার করা হয়। ড্যানিয়েল কোষ একটি গ্যালভানিক কোষ।
ক. শিকল বিক্ৰিয়া কী?
খ. পটাশিয়াম হাইড্রোক্সাইডের এক গ্রামে মোট পরমাণুর সংখ্যা কত?
গ. একটি ড্যানিয়েল কোষের গঠন চিত্রসহ বর্ণনা করো।
ঘ. একটি লেকলেন্স সেলের গঠন ও ক্রিয়াকৌশল উল্লেখ করে ড্যানিয়েলের কোষের সঙ্গে এর পার্থক্য কী? বিশ্লেষণ করো।
উত্তর: ক. শিকল বিক্রিয়া: যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো ধারাবাহিকভাবে বিক্রিয়া করতে থাকে এবং বিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে, তাকে শিকল বিক্রিয়া বলে।
খ. পটাশিয়াম হাইড্রোক্সাইডের এক গ্রামে পরমাণুর সংখ্যা: পটাশিয়াম হাইড্রোক্সাইডের (KOH) আণবিক ভর = 39 + 16 + 1 = 56 গ্রাম/মোল
1 মোল KOH-এ পরমাণুর সংখ্যা = 6.02 x 1023 x 3 (K, O, H)
56 গ্রাম KOH-এ পরমাণুর সংখ্যা = 18.06 x 1023
1 গ্রাম KOH-এ পরমাণুর সংখ্যা = (18.06 x 1023)/56 = 3.22 x 1022
আরো পড়ুন :রসায়ন ও শক্তি অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
গ. ড্যানিয়েল কোষের গঠন: ড্যানিয়েল কোষে দুটি অর্ধকোষ থাকে। জিংক অর্ধকোষ এবং কপার অর্ধকোষ। জিংক অর্ধকোষে, জিংক দণ্ড জিংক সালফেট দ্রবণে ডোবানো থাকে। কপার অর্ধকোষে, কপার দণ্ড কপার সালফেট দ্রবণে ডোবানো থাকে। একটি লবণ সেতু দুটি অর্ধকোষকে সংযুক্ত করে। জিংক দণ্ড অ্যানোড ও কপার দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে।
জিংক দণ্ডে জারণ ও কপার দণ্ডে বিজারণ ঘটে। এ ছাড়া ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে পরিবাহিত হয়।
ঘ. লেকল্যান্স কোষ এবং ড্যানিয়েল কোষের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-
গঠন: লেকল্যান্স কোষে দস্তার পাত্র অ্যানোড, কার্বন দণ্ড ক্যাথোড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়। ড্যানিয়েল কোষে জিংক দণ্ড অ্যানোড, কপার দণ্ড ক্যাথোড এবং জিংক সালফেট ও কপার সালফেট দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়।
ক্রিয়া কৌশল: লেকল্যান্স কোষে অ্যামোনিয়াম আয়ন ক্যাথোডে বিজারিত হয়। ড্যানিয়েল কোষে জিংক অ্যানোডে জারিত হয় এবং কপার আয়ন ক্যাথোডে বিজারিত হয়। লেকল্যান্স কোষে লবণ সেতুর পরিবর্তে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট ব্যবহার করা হয়।
ড্যানিয়েল কোষের ভোল্টেজ লেকল্যান্স কোষের তুলনায় বেশি। লেকল্যান্স কোষের তুলনায় ড্যানিয়েল কোষ বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
লেখক : প্রধান শিক্ষক
হাজী রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
কবীর