বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমরা জানো যে, ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়টি ৫টি বিষয়ের সমন্বয়ে সাজানো হয়েছে। বিষয়গুলো হলো- ১। ইতিহাস, ২। ভূগোল, ৩। পৌরনীতি, ৪। অর্থনীতি ও ৫। সামাজিক বিজ্ঞান।
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে এ প্লাস পেতে যা মনে রাখবে তা হলো-
১। ইতিহাস: পাঠ্যপুস্তকের ৩টি অধ্যায় নিয়ে ইতিহাস অংশটি সাজানো হয়েছে। অধ্যায়গুলো হলো- ১ ও ২। এখানে পাকিস্তান শাসনামলে বাঙালির বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস ও পরবর্তী সময়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী স্বাধীন দেশ পুনঃগঠনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ ছাড়া অন্যান্য বিষয়গুলো ধারাবাহিকভাবে সংযুক্ত করা হয়েছে। এ অধ্যায়গুলো থেকে সাধারণত দুটি প্রশ্ন আসে।
আরো পড়ুন : এ প্লাস পেতে টু দ্য পয়েন্টে উত্তর লিখবে, এসএসসি ইংরেজি ১ম পত্র
২। ভূগোল: পাঠ্যপুস্তকের ৩টি অধ্যায় নিয়ে ভূগোল অংশটি সাজানো হয়েছে। অধ্যায়গুলো হলো- ৩, ৪ ও ৫। এখানে তৃতীয় অধ্যায়ে মহাবিশ্বে সৌরজগতের পরিচয়, সময় নির্ণয়, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা প্রভৃতি অতি গুরুত্বপূর্ণ ব্যবহারিক বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে বাংলাদেশের ভূ-প্রকৃতি, জলবায়ু, ভূমিকম্প, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ ও বনভূমি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ভূগোল অংশটি থেকে বরাবরই ২ থেকে ৩টি প্রশ্ন পরীক্ষায় আসে।
৩। পৌরনীতি: পৌরনীতি বিষয়ে ৫টি অধ্যায়, যথা- ৬, ৭, ৮, ৯ ও ১০ নিয়ে এ অংশটি সাজানো হয়েছে। নাগরিক, রাষ্ট্র, আইন, সরকারের বিভিন্ন অঙ্গ এবং এদের কার্যাবলি, স্থানীয় সরকার ব্যবস্থা, গণতন্ত্র, রাজনৈতিক দল ও নির্বাচনের সম্পর্ক ও গুরুত্ব, জাতিসংঘ এবং SDG ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা রয়েছে এই ৫টি অধ্যায়ে। এই অধ্যায়গুলো থেকে প্রতিবারই ২ থেকে ৩টি প্রশ্ন আসে।
৪। অর্থনীতি: অর্থনীতির বিষয়ে তিনটি অধ্যায় আছে। অধ্যায়গুলো হলো- ১১, ১২ ও ১৩। এখানে আলোকপাত করা হয়েছে উৎপাদন ব্যবস্থা, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, GDP, GNP, মাথাপিছু আয়, সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থার ওপর। এই তিনটি অধ্যায় থেকে মোট ২টি প্রশ্ন থাকার যথেষ্ট সম্ভাবনা আছে।
৫। সামাজিক বিজ্ঞান: সমাজজীবন, পরিবারের শ্রেণিবিভাগ, মানুষের জীবনের পরিবারের ভূমিকা, সামাজিকীকরণ, সামাজিক পরিবর্তনের কারণ ও নিয়ামক এবং বাংলাদেশের সমাজে বিরাজিত বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সামাজিক বিজ্ঞানের ১৪, ১৫, ও ১৬ এই তিনটি অধ্যায় সাজানো হয়েছে। এই অধ্যায়গুলো গুরুত্ব সহকারে পড়বে।
n এই তিনটি অধ্যায়ের বিষয়বস্তুগুলো অত্যন্ত সহজ এবং আলোচনাধর্মী। এ অংশ থেকে ২ থেকে ৩টি প্রশ্ন আসতে পারে।
n ইতিহাস, ভূগোল ও অর্থনীতি এই তিনটি বিষয়ের উত্তর পর্যাপ্ত তথ্য দিয়ে লিখবে। কারণ এই তিনটি বিষয়ই তথ্যনির্ভর।
n সঠিক তথ্য দিয়ে উত্তরগুলো সাজাবে। মনে রাখবে কোনো অবস্থাতেই ভুল তথ্য ব্যবহার করা যাবে না। সুতরাং এই অধ্যায়গুলো পড়ার সময় একটু গুরুত্ব দিয়ে তথ্যগুলো শিখতে হবে।
n পৌরনীতি ও সমাজবিজ্ঞানের অধ্যায়গুলো আলোচনা ধর্মী। এখানে তথ্যের পাশাপাশি যুক্তি প্রদর্শনের মাধ্যমে উত্তরগুলো উদ্দীপক ও প্রশ্নের আলোকে উপস্থাপন করতে হবে।
n প্রশ্নের উত্তরে বিষয়বস্তু সম্পর্কে তোমাদের ধারণাগুলো স্পষ্ট করে লিখতে হবে। এ জন্য সব অধ্যায়ের নমুনা সৃজনশীল প্রশ্ন ও উত্তর তোমাদের নিয়মিত অনুশীলন করতে হবে।
n তোমরা প্রতিদিনের অধ্যায়ভিত্তিক পঠিত পড়া বারবার অনুশীলন করবে।
n আত্মবিশ্বাস রেখে রুটিনমাফিক পড়ালেখা করে যাও। তবেই তোমরা প্রত্যাশিত ফলাফল করতে পারবে।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
কবীর