বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?
ক) ১৮০ ডিগ্রি খ) ৯০ ডিগ্রি
গ) ৩৬০ ডিগ্রি ঘ) ২৭০ ডিগ্রি
নিচের চিত্রটি লক্ষ করে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

২। চিত্রে C চিহ্নিত গ্রহের সঙ্গে B চিহ্নিত গ্রহের পার্থক্য হলো-
i. C চিহ্নিত গ্রহে তাপমাত্রা কম
ii. B চিহ্নিত গ্রহে তাপমাত্রা বেশি
iii. দুই গ্রহের দূরত্ব সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৩। উদ্দীপকে A চিহ্নিত গ্রহের নাম কী?
ক) বুধ খ) শুক্র
গ) পৃথিবী ঘ) মঙ্গল
৪। ‘অপারেশন সার্চলাইট’ কর্মসূচির মাধ্যমে বাঙালি নিধনের নীলনকশা তৈরি করেন-
i. টিক্কা খান ii. রাও ফরমান আলী
iii. ভুট্টো
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৫। ১৯৭২ সালের বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) তাজউদ্দীন আহমদ
খ) এম মনসুর আলী
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) শেখ মুজিবুর রহমান
৬। বাংলাদেশে রেশনিং ব্যবস্থা চালু হয় কখন?
ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৭৪ সালে
৭। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক) মকরক্রান্তি রেখা
খ) আন্তর্জাতিক তারিখ রেখা
গ) কর্কটক্রান্তি রেখা
ঘ) নিরক্ষরেখা
৮। বাংলাদেশের মোট আয়তন কত বর্গমাইল?
ক) ৫৬,৩৭৭ খ) ৫৫,৯৭৭
গ) ৫৬,৭৯৯ ঘ) ৫৬,৯৭৭
৯। বাংলাদেশের জলবায়ুর ওপর কীসের প্রভাব বেশি?
ক) কর্কটক্রান্তি রেখা খ) মকরক্রান্তি রেখা
গ) নিরক্ষীয় বায়ু ঘ) মৌসুমি বায়ু
১০। বাংলাদেশের পূর্বে অবস্থিত-
i. আসাম ii. মায়ানমার
iii. মিজোরাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১১। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো-
i. চীনামাটি ii. কয়লা iii. সোনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
দুই বন্ধু কাসেম ও তাপস প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করছিল। কামাল এমন একটি সম্পদ নিয়ে কথা বলছিল যার সঙ্গে ভূপ্রকৃতি ও জলবায়ুর সরাসরি সম্পর্ক রয়েছে এবং বঙ্গোপসাগরে এর বিপুল ভাণ্ডার রয়েছে।
১২। কাসেম কোন সম্পদ সম্পর্কে বলছিল?
ক) খনিজ খ) কৃষিজ
গ) বনজ ঘ) মৎস্য
১৩। বাংলাদেশের বেশির ভাগ নদীর উৎস কোন দেশে?
ক) নেপাল খ) ভুটান
গ) চীন ঘ) ভারত
নিচের উদ্দীপক পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একজন দার্শনিকের মতে, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত হয় একটি নির্দিষ্ট সংগঠন।
১৪। উদ্দীপকে কোন দার্শনিকের কথা বলা হয়েছে?
ক) গার্নার খ) প্লেটো
গ) অ্যারিস্টটল ঘ) ম্যাকাইভার
১৫। উদ্দীপকের নির্দিষ্ট সংগঠনের উপাদান হলো-
i. সার্বভৌমত্ব ii. সরকার
iii. ভূখণ্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ১. খ, ২. গ, ৩. ক, ৪. গ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
পরীক্ষক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
কবীর