মডেল প্রশ্ন
১। (ক) সারাংশ লেখ: ১০
মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্র বলেই মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যেসব মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাদের গৌরব মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক। এ কথার অর্থ এই নয় যে, তুমি শুধু লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো; তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়। চরিত্রবান মানে এটাই।
অথবা, (খ) সারমর্ম লেখ:
আসিতেছে শুভ দিন
দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ।
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দুপাশে পুড়িয়ে যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা গাহি তাহাদেরি গান,
তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।
২। অনুচ্ছেদ লেখ (১টি): ১০
(ক) জাদুঘর
(খ) জন্মদিনের সন্ধ্যা
৩। চিঠি অথবা আবেদনপত্র লেখ: ১০
(ক) মনে করো, তুমি দিনাজপুরের জীতু। তোমার বন্ধু নওগাঁর রতন। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখ।
(খ) মনে করো, তুমি রংপুর জেলার কাউনিয়া থানার অধিবাসী। ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালনের গুরুত্ব উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
৪। প্রতিবেদন লেখ (১টি): ১০
(ক) মনে করো, তোমার নাম আব্দুর রাজ্জাক। তুমি কুমিল্লা জেলার ‘দৈনিক পত্রিকা’র সিনিয়র প্রতিবেদক। মুরাদনগর এলাকার স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে একটি প্রতিবেদন লেখ।
(খ) মনে করো, তুমি ‘দৈনিক পত্রিকার’ কুমিল্লা জেলার স্থানীয় প্রতিনিধি। বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন রচনা করো।
৫। যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো: ১০
(ক) আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
(খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমার-চাঁদ যেন ঝলসানো রুটি।
৬। প্রবন্ধ রচনা লেখ (১টি): ২০
(ক) বাংলাদেশের উৎসব
(খ) বাংলাদেশের পর্যটনশিল্প
(গ) সময়ানুবর্তিতা
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর