কবিতা : মানবধর্ম
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘মানবধর্ম’ কবিতাটির লেখক কে?
(ক) কায়কোবাদ (খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) লালন শাহ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২। লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
(ক) হিন্দু ধর্ম (খ) মুসলিম ধর্ম
(গ) মনুষ্য ধর্ম (ঘ) সংসার ধর্ম
৩। লালন শাহ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৭৬২ খ্রিষ্টাব্দে (খ) ১৭৭২ খ্রিষ্টাব্দে
(গ) ১৭৮২ খ্রিষ্টাব্দে (ঘ) ১৭৯২ খ্রিষ্টাব্দে
৪। লালন শাহ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?
(ক) কবি (খ) সাধক
(গ) গায়ক (ঘ) ফকির
৫। লালন শাহ কোন ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছেন?
(ক) হিন্দু ও মুসলিম (খ) হিন্দু ও বৌদ্ধ
(গ) বৌদ্ধ ও মুসলিম (ঘ) মুসলিম ও খ্রিষ্টান
৬। লালনের গান কে প্রথম সংগ্রহ করেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) সুকুমার সেন
(গ) দীনেশচন্দ্র সেন (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
৭। লালন শাহ কতগুলো গান সৃষ্টি করেন?
(ক) লক্ষাধিক (খ) সহস্রাধিক
(গ) সহস্রাধিক (ঘ) শতাধিক
৮। লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?
(ক) প্রকৃতিপ্রেম ও মানবচেতনা
(খ) স্বদেশ প্রেম ও মানববাদ
(গ) অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা
(ঘ) অন্তলোকের রহস্য অনুসন্ধানস্পৃহা
৯। লালন ‘মানবধর্ম’ কবিতায় নিজেকে কতবার প্রশ্ন করেছেন?
(ক) একবার (খ) দুবার
(গ) তিনবার (ঘ) চারবার
১০। লালন শাহকে ‘মানবতার কবি’ বলা হয় কেন?
(ক) প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বলে
(খ) সিরাজ সাঁইয়ের শিষ্য হওয়ায়
(গ) অনেক গান লিখেছেন বলে
(ঘ) মনুষ্য ধর্মকে অন্তরে লালন করায়
১১। লালন হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন কীভাবে?
(ক) প্রাতিষ্ঠানিক বিদ্যার মাধ্যমে (খ) চিন্তা ও সাধনায়
(গ) জ্ঞানের মাধ্যমে (ঘ) গুরুর সান্নিধ্য পেয়ে
১২। লালন শাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৮৬০ খ্রিষ্টাব্দ (খ) ১৮৭০ খ্রিষ্টাব্দ
(গ) ১৮৮০ খ্রিষ্টাব্দ (ঘ) ১৮৯০ খ্রিষ্টাব্দ
১৩। কোথায় লালন শাহের মৃত্যু হয়?
(ক) কুষ্টিয়ার ছেউরিয়ায়
(খ) ফরিদপুরের তাম্বুলখানায়
(গ) যশোরের সাগরদাড়িতে
(ঘ) কুষ্টিয়ার শিলাইদহে
১৪। মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?
(ক) সামাজিক পরিচয় (খ) ধর্মীয় পরিচয়
(গ) মানুষ পরিচয় (ঘ) পেশার পরিচয়
১৫। লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর-
i. জাতের বড়াই
ii. কূপের জল
iii. বংশ কৌলিন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১. গ, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. ঘ, ১৩. ক, ১৪. গ, ১৫. খ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর