ব্যাক্যান্তর করো
(গত ২৪ মে প্রকাশের পর)
প্রশ্ন-৬
১. লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক)
২. সে নিরপরাধ, অতএব সে মুক্তি পাবে। (জটিল)
৩. এত সাধনা করলাম, কিন্তু তোমার মন পেলাম না। (সরল)
৪. সৎ লোক কখনো মিথ্যার সঙ্গে আপস করে না। (জটিল)
৫. ছেলেটি গরিব, কিন্তু মেধাবী। (সরল)
৬. শহিদের মৃত্যু নেই। (অস্তিবাচক)
৭. দুর্জনকে দূরে রেখো। (অনুজ্ঞাসূচক)
উত্তর: ১. লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।
২. যেহেতু সে নিরপরাধ, সেহেতু সে মুক্তি পাবে।
৩. এত সাধনা করেও তোমার মন পেলাম না।
৪. যে সৎ লোক, সে কখনো মিথ্যার সঙ্গে আপস করে না।
৫. ছেলেটি গরিব হলেও মেধাবী।
৬. শহিদরা অমর।
৭. দুর্জনের কাছ থেকে দূরে থাকা উচিত।
প্রশ্ন-৭
১. আমি তোমাকে কিছুই দেব না। (অস্তিবাচক)
২. বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে। (জটিল)
৩. যদি সাফল্য চাও, তাহলে পরিশ্রম করো। (যৌগিক)
৪. তুমি আবার এসো। (নেতিবাচক)
৫. শুধু তোমার কথায় এমন কাজ করা যায় না। (প্রশ্নবোধক)
৬. সে আর আসবে না। (অস্তিবাচক)
৭. সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে এল। (বিস্ময়সূচক)
৮. ধার্মিকরা সুখী। (জটিল)
উত্তর: ১. তোমাকে কিছু দেওয়া থেকে আমি বিরত থাকব।
২. যা অভিনন্দনের দাবি রাখে, তা বাঙালির আত্মজাগরণ।
৩. পরিশ্রম করো এবং সাফল্য অর্জন করো।
৪. তুমি আবার না এলে হবে না।
৫. শুধু তোমার কথায় এমন কাজ করা যায় কি?
৬. সে আবার আসা থেকে বিরত থাকবে।
৭. কী অন্ধকার ঘনিয়ে এল সন্ধ্যার পর!
৮. যারা ধার্মিক, তারা সুখী।
আরো পড়ুন : ৫টি ব্যাক্যান্তর করো নিয়ে আলোচনা, ১ম পর্ব, এইচএসসি বাংলা ২য় পত্র
প্রশ্ন-৮
১. সৌরভের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)
২. আজকাল সব জিনিসই দুর্লভ। (নেতিবাচক)
৩. এতে দোষ নেই। (প্রশ্নবাচক)
৪. দেশের সেবা করা সব মানুষের কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
৬. যা বার্ধক্য তা বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল)
৭. সে মরবে, তবু এ কথা বলবে না। (জটিল)
৮. দয়া করে সব কথা খুলে বলুন। (যৌগিক)
উত্তর: ১. সৌরভের স্বাস্থ্য খারাপ।
২. আজকাল কোনো জিনিসই সহজলভ্য নয়।
৩. এতে কি দোষ নেই?
৪. দেশের সেবা করো।
৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
৬. বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
৭. যদি তার মৃত্যুও হয়, তবুও এ কথা বলবে না।
৮. দয়া করুন এবং সব কথা খুলে বলুন।
প্রশ্ন-৯
১. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
২. এতে দোষ কী! (নেতিবাচক)
৩. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক)
৪. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
৫. ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)
৬. সেই বাঁশির সুর ভারি মিষ্টি। (বিস্ময়সূচক)
৭. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। (মিশ্র)
উত্তর: ১. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।
২. এতে দোষ নেই।
৩. মন দিয়ে লেখাপড়া করো।
৪. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
৫. যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা।
৬. আহ! ভারি মিষ্টি সেই বাঁশির সুর!
৭. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
প্রশ্ন-১০
১. না মহারাজ, তিনি আশ্রমে নাই। (অস্তিবাচক)
২. প্রিয়ংবদা যথার্থ বলেছে। (নেতিবাচক)
৩. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক)
৪. তাহারা কি পাষাণ? (নেতিবাচক)
৫. জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়? (নির্দেশসূচক)
৬. আমি তোমাকে নিতে এসেছি। (জটিল)
৭. যারা ভালো ছেলে, তারা গুরুজনের কথা মেনে চলে। (সরল)
৮. যদিও সে দরিদ্র, তথাপি সে চরিত্রবান। (যৌগিক)
উত্তর: ১. হ্যাঁ মহারাজ, তিনি আশ্রমের বাইরে আছেন।
২. প্রিয়ংবদা অযথার্থ বলে নাই।
৩. সরস্বতী বর দেবেন কি?
৪. তাহারা পাষাণ নয়।
৫. জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়।
৬. আমি তোমাকে নেব বলে এসেছি।
৭. ভালো ছেলেরা গুরুজনের কথা মেনে চলে।
৮. সে দরিদ্র কিন্তু চরিত্রবান।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর