দ্বিতীয় অধ্যায়: জীবকোষ ও টিস্যু
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কোষ কী?
উত্তর: জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে।
প্রশ্ন: আদিকোষ কাকে বলে?
উত্তর: যে কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদিকোষ বলে।
প্রশ্ন: প্রকৃতকোষ কাকে বলে?
উত্তর: যে কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকে তাকে প্রকৃত কোষ বলে।
প্রশ্ন: জাইগোট কী?
উত্তর: পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে জাইগোট বলে।
প্রশ্ন: কূপ কী?
উত্তর: গৌণ প্রাচীরে মাঝে মাঝে ছিদ্র থাকে, যাকে কূপ বলে।
প্রশ্ন: প্লাজমোডেজমাটা কী?
উত্তর: পাশের কোষের সঙ্গে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে।
আরো পড়ুন : জীবন পাঠ অধ্যায়ের ১টি উচ্চতরদক্ষতামূলক প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব
প্রশ্ন: প্রোটোপ্লাজম কাকে বলে?
উত্তর: কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ, থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে।
প্রশ্ন: কোষঝিল্লি/প্লাজমালেমা কী?
উত্তর: প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি/প্লাজমালেমা বলে।
প্রশ্ন: মাইক্রোভিলাই কী?
উত্তর: কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে।
প্রশ্ন: সাইটোপ্লাজম কী?
উত্তর: প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস সরিয়ে নিলে যে জেলির মতো বস্তু থেকে যায় তাকে সাইটোপ্লাজম বলে।
প্রশ্ন: অক্সিজোম কী?
উত্তর: মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে এদের অক্সিজোম বলে।
প্রশ্ন: লাইসোজোম কী?
উত্তর: সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে তাকে লাইসোজোম বলে।
প্রশ্ন: কোষকঙ্কাল কী?
উত্তর: লম্বা এবং মোটা-চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে থাকে তাদের কোষকঙ্কাল বলে। কোষকঙ্কাল ভেতর থেকে কোষটিকে ধরে রাখে।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর