মডেল টেস্ট-৬-এর বাকি অংশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কামাল ট্রেডার্সের সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৬৫,০০০ টাকা। যার মধ্যে ৭,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য (৮০% বিমা করা) অন্তর্ভুক্ত এবং অব্যবহৃত সাপ্লাইজ ৪,০০০ টাকা।
১৪। আগুনে পণ্য বিনষ্ট হওয়ার কারণে কামাল ট্রেডার্সের আয় বিবরণীতে কী প্রভাব পড়বে?
ক) আয় হ্রাস পাবে ১,৪০০ টাকা
খ) আয় বৃদ্ধি পাবে ৫,৬০০ টাকা
গ) ব্যয় কমবে ৫,৬০০ টাকা
ঘ) ব্যয় বাড়বে ১,৪০০ টাকা
১৫। ভ্যাট বিক্রির মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত, ভ্যাট কোন ধরনের হিসাব?
ক) আয় হিসাব খ) ব্যয় হিসাব
গ) দায় হিসাব ঘ) সম্পদ হিসাব
১৬। নিচের কোনটি অনগদ লেনদেন?
ক) কমিশন প্রাপ্তি খ) সুদ প্রাপ্তি
গ) ভাড়া প্রাপ্তি ঘ) নগদ বাট্টা
১৭। বিনিয়োগের ওপর প্রাপ্য সুদ কোন ধরনের হিসাব?
ক) সম্পদ হিসাব খ) দায় হিসাব
গ) আয় হিসাব ঘ) ব্যয় হিসাব
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
এক অর্থবছরে চায়না ট্রেডার্সের বিক্রির মূল্য ২,০০,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য ৩০,০০০ টাকা এবং সংস্থাটির বিক্রীত পণ্যের ব্যয় ১,৪০,০০০ টাকা। বিক্রীত পণ্যের ব্যয়ের ৫০% হলো পরিচালন ব্যয়।
১৮। চায়না ট্রেডার্সের মোট লাভের পরিমাণ কত হবে?
ক) ৩০,০০০ টাকা
খ) ৬০,০০০ টাকা
গ) ৯০,০০০ টাকা
ঘ) ১,০০,০০০ টাকা
১৯। সংস্থাটির আর্থিক অবস্থার বিবরণীর ওপর নিট লাভ-ক্ষতির প্রভাব হবে-
i. মূলধন কমবে ১০,০০০ টাকা
ii. উত্তোলন বাড়বে ১০,০০০ টাকা
iii. অভ্যন্তরীণ দায় হ্রাস পাবে ১০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। নিচের কোনটিকে লেনদেনের গুদামঘর বলা হয়?
ক) জাবেদা খ) খতিয়ান
গ) রেওয়ামিল ঘ) নগদ বহি
২১। গ্রাহককে সেবা দেওয়ার জন্য ব্যাংক কর্তন করে-
i. কমিশন ii. ব্যাংক চার্জ
iii. লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। যদি অবচয় অতিরিক্ত ধার্য করা হয়-
i. নিট আয় কমাবে
ii. মালিকানা স্বত্ব কমাবে
iii. দায় বাড়াবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৬-এর ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২৩। নিট আয় কে দাবি করতে পারে?
ক) মালিক খ) সরকার
গ) বিনিয়োগকারী ঘ) ঋণদাতা
২৪। ব্যাংক হিসাব কত প্রকার?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জুঁই ১,০০০ টাকার সাপ্লাইজ কেনেন কিন্তু তিনি সাপ্লাইজ হিসাবে লিপিবদ্ধ করেন ৯০০ টাকা। এই কারণে সাপ্লাইজ হিসাবে ১০০ টাকা কম দেখানো হয়েছে।
২৫। উপরোক্ত কারণের জন্য নিচের কোন জাবেদাটি সঠিক?
ক) সাপ্লাইজ হিসাব ডেবিট ১০০ টাকা এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট ১০০ টাকা
খ) সাপ্লাইজ হিসাব ডেবিট ১০০ টাকা এবং নগদ হিসাব ক্রেডিট ১০০ টাকা
গ) সাপ্লাইজ হিসাব ডেবিট ৯০০ টাকা এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট ৯০০ টাকা
ঘ) সাপ্লাইজ হিসাব ডেবিট ১০০০ টাকা এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট ১০০০ টাকা
২৬। ওপরের উদ্দীপকের এরূপ ভুলের জন্য-
i. রেওয়ামিলের ডেবিট পাশে মোট ১০০ টাকা হ্রাস পাবে
ii. রেওয়ামিলের ক্রেডিট পাশের পরিমাণ ১০০ টাকা বেশি হবে
iii. রেওয়ামিলের ডেবিট পাশে ১০০ টাকা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৭। কোন নগদান বহিতে ক্রেডিট উদ্বৃত্তের অস্তিত্ব নেই?
ক) একঘরা খ) দুইঘরা
গ) তিনঘরা ঘ) বহুঘরা
২৮। ABC ট্রেডার্সের তৈরি করা রেওয়ামিলে ৯,০০০ টাকার কেনার বদলে লেখা হয়েছে ১০,০০০ টাকা এবং বিক্রি লেখা হয়েছে ৭,০০০ টাকার বদলে ৮,০০০ টাকা। ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিলের উভয় পাশ মিলে গেছে। এগুলো কোন ধরনের ভুল?
ক) পরিপূরক ভুল
খ) বাদ পড়ার ভুল
গ) নীতিগত ভুল
ঘ) লেখার ভুল
২৯। কোন ধারণার ভিত্তিতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?
ক) চলমান ধারণা
খ) ব্যবসায়িক সত্তা ধারণা
গ) অর্থের একক ধারণা
ঘ) সময়কাল ধারণা
৩০। ইতালির কোন শহরে প্রথম দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়?
ক) মিলান খ) ভেনিস
গ) রোম ঘ) ফ্লোরেন্স
উত্তর: ১৪. ঘ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. খ, ২১. ক, ২২. ক, ২৩. ক, ২৪. খ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ক, ২৮. ক, ২৯. ক, ৩০. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর