দ্বিতীয় অধ্যায়: কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: টেম্পোরারি ফাইল কীভাবে কম্পিউটারের গতি কমিয়ে দেয়?
উত্তর: প্রতিবার কম্পিউটার ব্যবহার করার সময় টেম্পোরারি ফাইল তৈরি হয়। এগুলো মুছে না ফেললে ফাইলগুলো হার্ডডিস্কের জায়গা দখল করে রাখে। ফলে কম্পিউটারের কাজ করার গতি ধীর হয়ে যায়। এ ছাড়া অতিরিক্ত টেম্পোরারি ফাইল সিস্টেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফলে প্রয়োজনীয় ফাইল খুঁজে পেতে বেশি সময় লাগে, যা ব্যবহারকারীর কাজের গতিও কমিয়ে দেয়।
প্রশ্ন: উন্মুক্ত তথ্য ও গোপনীয় তথ্যের মধ্যকার পার্থক্য লেখ।
উত্তর: উন্মুক্ত তথ্য ও গোপনীয় তথ্যের মধ্যকার পার্থক্য হলো-
প্রশ্ন: কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
উত্তর: কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে-
১. অপারেটিং সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করতে হবে।
২. কম্পিউটারের যন্ত্রপাতি তথ্য হার্ডওয়্যারগুলোর রক্ষণাবেক্ষণ করতে হবে।
৩. সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলতে হবে। এতে হার্ডডিস্কের জায়গা খালি হলে কম্পিউটারের কাজ করার গতি বেড়ে যাবে।
আরো পড়ুন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ অধ্যায়ের ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
প্রশ্ন: সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষার করার উপায় কী?
উত্তর: সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষার করার উপায়গুলো হলো-
১. শক্তিশালী ও কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
২. নিয়মিত সফটওয়্যার ও মোবাইল অ্যাপস আপডেট করতে হবে।
৩. নিরাপত্তা সফটওয়্যার যেমন- অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল ইনস্টল করা প্রয়োজন।
প্রশ্ন: ভাইরাস স্ক্যান কেন গুরুত্বপূর্ণ।
উত্তর: ভাইরাস স্ক্যান কম্পিউটারের প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের একটি অংশ। এটি কম্পিউটারকে ম্যালওয়্যার ও ভাইরাস থেকে রক্ষা করে এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। সাধারণত অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে এ ধরনের কাজ করা হয়।
প্রশ্ন: আনইনস্টল ও ডিলিটের মধ্যে দুটি পার্থক্য লেখ।
উত্তর: আনইনস্টল ও ডিলিটের মধ্যকার দুটি পার্থক্য হলো-
লেখক : শিক্ষক
লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর