অস্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
ইউনিসেফের উদ্দেশ্য ও কার্যক্রম
প্রশ্ন: ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ইউনিসেফের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
প্রশ্ন: UNICEF-এর পূর্ণরূপ কী?
উত্তর: UNICEF-এর পূর্ণরূপ হলো- United Nations Children’s Fund.
প্রশ্ন: ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ইউনিসেফ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন: ইউনিসেফ কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: ইউনিসেফ একটি আন্তর্জাতিক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান।
প্রশ্ন: শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর: শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত।
প্রশ্ন: শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর: শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত।
প্রশ্ন: গণশিক্ষা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর: গণশিক্ষা ইউনিসেফের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত।
প্রশ্ন: ঢাকার পঙ্গু ও শিশু হাসপাতাল কোন পরিষদের অধীনে পরিচালিত হয়?
উত্তর: ঢাকার পঙ্গু ও শিশু হাসপাতাল বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের অধীনে পরিচালিত হয়।
প্রশ্ন: ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত কোন সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর: ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়।
ইউএনডিপির উদ্দেশ্য ও কার্যক্রম
প্রশ্ন: UNDP-এর পূর্ণরূপ কী?
উত্তর: UNDP-এর পূর্ণরূপ হলো- United Nations Development Programme.
প্রশ্ন: UNDP-এর একটি লক্ষ্য উল্লেখ করো।
উত্তর: UNDP-এর একটি লক্ষ্য হলো গণতন্ত্রকে শক্তিশালী করা।
প্রশ্ন: UNDP-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: UNDP-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
প্রশ্ন: প্রবীণ হিতৈষী সংঘ কী?
উত্তর: বাংলাদেশে বেসরকারি পর্যায়ে প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো প্রবীণ হিতৈষী সংঘ।
প্রশ্ন: MDG-এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG-এর পূর্ণরূপ হলো- Milennium Development Goals.
প্রশ্ন: প্রবীণ কারা?
উত্তর: জাতিসংঘের মতে, ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের প্রবীণ বলা হয়।
প্রশ্ন: ইউএনডিপি কী?
উত্তর: ইউএনডিপি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা।
প্রশ্ন: ইউএনডিপি কখন প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ১৯৬৫ সালের ১ নভেম্বর ইউএনডিপি প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন: ইউএনডিপির পরিচালনা পরিষদের সদস্য কতজন?
উত্তর: ইউএনডিপির পরিচালনা পরিষদের সদস্য ৪৮ জন।
প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা কোনটি?
উত্তর: বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা হচ্ছে ইউএনডিপি।
প্রশ্ন: ইউএনডিপি সমাজকর্মের কোন পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করে থাকে?
উত্তর: ইউএনডিপি সমাজকর্মের মৌলিক পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রশ্ন: কৃষকদের উন্নয়নে ইউএনডিপি কোন পদ্ধতিতে কাজ করে?
উত্তর: কৃষকদের উন্নয়নে ইউএনডিপি দল সমাজকর্ম ও সমষ্টি উন্নয়ন পদ্ধতিতে কাজ করে।
প্রশ্ন: ইউএনডিপি বাংলাদেশের আবাসন সমস্যা সমাধানে কোন পদ্ধতিতে কাজ করে থাকে?
উত্তর: ইউএনডিপি বাংলাদেশের আবাসন সমস্যা সমাধানে সমষ্টি উন্নয়ন পদ্ধতিতে কাজ করে থাকে।
প্রশ্ন: শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ইউএনডিপি কোন পদ্ধতি অনুশীলন করে?
উত্তর: শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ইউএনডিপি দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলন করে।
প্রশ্ন: ইউএনডিপি স্বাস্থ্য কার্যক্রম পরিচালনায় কোন পদ্ধতি অনুশীলন করে?
উত্তর: ইউএনডিপি স্বাস্থ্য কার্যক্রম পরিচালনায় ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি অনুশীলন করে।
প্রশ্ন: দারিদ্র্য দূরীকরণে ইউএনডিপি কোন পদ্ধতি প্রয়োগ করে?
উত্তর: দারিদ্র্য দূরীকরণে ইউএনডিপি সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করে।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর