প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
(গত ১৪ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪। আমদানি-রপ্তানি বাণিজ্যে যে অর্থায়ন ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক) আন্তর্জাতিক অর্থায়ন
খ) সরকারি অর্থায়ন
গ) ব্যবসায় অর্থায়ন
ঘ) অব্যবসায় অর্থায়ন
৫। অব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য কী?
ক) সামাজিক কল্যাণ
খ) মুনাফা সর্বোচ্চকরণ
গ) সম্পদ সর্বোচ্চকরণ
ঘ) ব্যয় হ্রাস
৬। কোনো ব্যক্তির আয়-ব্যয় নিয়ে যে অর্থায়নে আলোচনা করা হয় তাকে কী বলা হয়?
ক) ব্যক্তিগত অর্থায়ন
খ) অব্যবসায় অর্থায়ন
গ) সরকারি অর্থায়ন
ঘ) আর্থিক ব্যবস্থাপনা
৭। মার্কুইজ পোর্টফোলিও থিওরি কত সালে আবিষ্কার হয়?
ক) ১৯৫২ সালে খ) ১৯৭০ সালে
গ) ১৯৭২ সালে ঘ) ১৯৯১ সালে
৮। কত সালে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়?
ক) ১৯২৯ সালে খ) ১৯৩৯ সালে
গ) ১৯৪৭ সালে ঘ) ১৯৭২ সালে
৯। নিট আয়ের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় না তাকে কী বলে?
ক) সংরক্ষিত তহবিল খ) লভ্যাংশ
গ) মোট মুনাফা ঘ) নিট মুনাফা
১০। নিট আয়ের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে কী বলে?
ক) সংরক্ষিত তহবিল খ) লভ্যাংশ
গ) মোট মুনাফা ঘ) নিট মুনাফা
১১। ব্যবসায় প্রতিষ্ঠানগুলো মুনাফার যে অংশ জনগণের কল্যাণে ব্যয় করে তাকে কী বলে?
ক) সামাজিক দায়বদ্ধতা খ) মুনাফা
গ) অনুদান ঘ) উদ্বৃত্ত
১২। সরকার বা স্থানীয় সরকারের অর্থায়নকে কী বলা হয়?
ক) ব্যবসায় অর্থায়ন
খ) অব্যবসায় অর্থায়ন
গ) সরকারি অর্থায়ন
ঘ) আর্থিক ব্যবস্থাপনা
১৩। অর্থায়নের কোন লক্ষ্যটি সব নগদ প্রবাহ বিবেচনা করে?
ক) সম্পদ সর্বোচ্চকরণ খ) মুনাফা সর্বোচ্চকরণ
গ) আয় বৃদ্ধি ঘ) ব্যয় হ্রাস
১৪। যে নীতি কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আয়-ব্যয় সমন্বয় করে তাকে কী বলা হয়?
ক) আয়-ব্যয় সমন্বয় নীতি
খ) তারল্য নীতি
গ) বহুবিধকরণ নীতি
ঘ) উপযুক্ততার নীতি
১৫। একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হলে তাকে কী বলা হয়?
ক) অর্থের সময়মূল্য নীতি
খ) তারল্য নীতি
গ) পোর্টফোলিও নীতি
ঘ) উপযুক্ততার নীতি
১৬। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তকে কী বলা হয়?
ক) মূলধন বাজেটিং
খ) অপারেটিং বাজেটিং
গ) আন্তর্জাতিক অর্থনীতি
ঘ) অভ্যন্তরীণ অর্থনীতি
১৭। অর্থের চাহিদার তুলনায় জোগান বেশি হলে তাকে কী বলা হয়?
ক) মুদ্রাস্ফীতি খ) মুদ্রা সংকোচন
গ) আয় ঘ) ব্যয়
১৮। নিচের কোনটি অব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য?
ক) মুনাফা অর্জন
খ) সামাজিক কল্যাণ
গ) সম্পদ সর্বোচ্চকরণ
ঘ) মুনাফা সর্বোচ্চকরণ
১৯। নিচের কোন কাজটি মুনাফা সর্বোচ্চকরণে বিবেচনা করা হয় না?
ক) মুনাফা বৃদ্ধি
খ) সম্পদের সর্বোত্তম ব্যবহার
গ) অর্থের সময়মূল্য
ঘ) শেয়ারপ্রতি মুনাফা
২০। তারল্যের পরিমাণ বৃদ্ধি পেলে মুনাফা কী হবে?
ক) হ্রাস পাবে খ) বৃদ্ধি পাবে
গ) অপরিবর্তিত থাকবে ঘ) শতকরা হ্রাস পাবে
উত্তর: ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. গ, ২০. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর