পঞ্চম অধ্যায় : মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: প্রেজেন্টেশন সফটওয়্যার কী? ব্যাখ্যা করো।
উত্তর: প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে মূলত তথ্য উপস্থাপন করার সফটওয়্যার। এটি ব্যবহারকারীদের স্লাইডের মাধ্যমে তথ্য, ধারণা বা উপস্থাপনা দেখতে সহায়তা করে। এটি টেক্সট, ছবি, গ্রাফিক্স, অ্যানিমেশন এবং অডিও-ভিডিও উপাদান ব্যবহার করে উপস্থাপনা তৈরি এবং দেখাতে ব্যবহার করা হয়।
প্রশ্ন: কীভাবে স্লাইডে ছবি যুক্ত করা হয়?
উত্তর: পাওয়ার পয়েন্টে Insert মেনুর রিবনে Picture আইকনের ওপর ক্লিক করলে Insert Picture ডায়ালগ বক্স আসবে। Insert Picture ডায়ালগ বক্সের যে ফোল্ডারে প্রয়োজনীয় ছবিটি রয়েছে, সেই ফোল্ডার খুলে ছবিটি সিলেক্ট করে ডায়ালগ বক্সের Insert বোতামে ক্লিক করলে সিলেক্ট করা ছবিটি স্লাইডে চলে আসবে।
প্রশ্ন: বিনোদন ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার লেখ।
উত্তর: বিনোদনের অধিকাংশ ক্ষেত্রে থাকে মাল্টিমিডিয়া। সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সাহায্যে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে তা আরও প্রাণবন্ত করা হচ্ছে। ফলে আমরা এমন অনেক কিছুই টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি, যা বাস্তবে অসম্ভব।
প্রশ্ন: প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করার কৌশল লেখ।
উত্তর: প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করার কৌশল নিচে দেওয়া হলো-
১. ফাইল মেনু থেকে Save কমান্ড দিলে Save As ডায়ালগ বক্স আসবে।
২. Save As ডায়ালগ বক্সের ফাইল মেনু ঘরে ফাইলের নাম টাইপ করতে হবে।
৩. ডায়ালগ কক্সের ok বোতামে ক্লিক করলে প্রেজেন্টেশনটি সেই নামে সংরক্ষিত হয়ে যাবে।
প্রশ্ন: অ্যানিমেশন কী? ব্যাখ্যা করো।
উত্তর: অ্যানিমেশন হলো চলমান বা স্থির গ্রাফিক্স বা চিত্র। অ্যানিমেশন দ্বি-মাত্রিক (2D) এবং ত্রিমাত্রিক (3D) স্থির চিত্রগুলোকে ছবিতে পরিণত করার প্রক্রিয়া। অ্যানিমেশন কখনোই একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এর সঙ্গে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে।
প্রশ্ন: ট্রানজিশন কী? ব্যাখ্যা করো।
উত্তর: প্রেজেন্টেশনে অনেক সময় এক স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ইফেক্ট ব্যবহার করা হয়। এই ইফেক্টকে বলা হয় ট্রানজিশন। প্রেজেন্টেশনের যে স্লাইডটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয় সেই স্লাইডটিতেই ট্রানজিশন কার্যকর থাকে।
প্রশ্ন: ইন্টারঅ্যাক্টিভিটি বলতে কী বোঝায়?
উত্তর: ইন্টারঅ্যাক্টিভিটি বলতে শুধু ডকুমেন্ট বা ভিডিও ফাইলে ইফেক্ট বা অ্যানিমেশন যোগ করাকে বোঝায় না। ফ্লাশ, ডিরেক্টর বা অথরওয়্যারের মতো শক্তিশালী অথরিং সফটওয়্যার দিয়ে তৈরি ব্যবহারকারীর সঙ্গে কম্পিউটারের মিথস্ক্রিয়া সম্ভব এমন কিছুকেই আমরা ইন্টারঅ্যাক্টিভিটি বলি।
প্রশ্ন: পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড কীভাবে যুক্ত করতে হয়?
উত্তর: নতুন স্লাইড যুক্ত করার জন্য পাওয়ার পয়েন্টের Home মেনুর রিবন থেকে New Slide কমান্ড সিলেক্ট করতে হয়। আরও একটি পদ্ধতি হলো, কি-বোর্ডের Ctrl লেখা বোতাম চেপে রেখে M বোতামে চাপ দিলে একটি নতুন স্লাইড যুক্ত হবে।
লেখক : শিক্ষক
পয়শা উচ্চবিদ্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জ
কবীর