প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
(গত ১৯ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৯। একটি ব্যবসাপ্রতিষ্ঠানের চূড়ান্ত নিচের লক্ষ্য কোনটি?
ক) বিক্রি সর্বোচ্চকরণ
খ) মুনাফা সর্বোচ্চকরণ
গ) সম্পদ সর্বোচ্চকরণ
ঘ) সমাজসেবা সর্বোচ্চকরণ
৪০। মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে প্রতিষ্ঠানে জমা রাখা হলে তাকে বলা হয়-
ক) লভ্যাংশ
খ) নিট মুনাফা
গ) শেয়ারপ্রতি আয়
ঘ) সংরক্ষিত মুনাফা
৪১। ব্যবসায় পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখার কারণ কী?
ক) তারল্য সংকট মোকাবিলা করা
খ) ভবিষ্যতে কোনো কাজ সম্পাদন করা
গ) ব্যবসায়িক স্বাবলম্বিতা প্রকাশ করা
ঘ) অতিরিক্ত বিনিয়োগ করা
৪২। অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক) বিনিময় ব্যবস্থাপনা
খ) তহবিল ব্যবস্থাপনা
গ) মূলধন ব্যবস্থাপনা
ঘ) মুনাফা ব্যবস্থাপনা
৪৩। কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে?
ক) সরকারি অর্থায়নে
খ) ব্যবসায় অর্থায়নে
গ) অব্যবসায় অর্থায়নে
ঘ) ব্যক্তিগত অর্থায়নে
৪৪। ব্যবসায়ের পণ্য যদি বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে-
ক) সব ধরনের ক্রেতা আকৃষ্ট করতে পারে
খ) ব্যাংক ঋণ বেশি পাবে
গ) ঝুঁকি হ্রাস পায়
ঘ) ঝুঁকি বেড়ে যায়
৪৫। নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন?
ক) একমুখী খ) দ্বিমুখী
গ) বিপরীতমুখী ঘ) সমমুখী
৪৬। অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কী?
ক) বিনিয়োগ খ) মুনাফা অর্জন
গ) মুনাফা বণ্টন ঘ) সামাজিক কল্যাণ
৪৭। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কী হয়?
ক) বাড়ে খ) কমে
গ) শূন্য হয় ঘ) অসীম হয়
৪৮। সরকারি অর্থায়নের লক্ষ্য কী?
ক) মুনাফা অর্জন খ) জনকল্যাণ
গ) অসমতা কমানো ঘ) ঝুঁকি কমানো
৪৯। তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
ক) পরিকল্পনা খ) ব্যবস্থাপনা
গ) অর্থায়ন ঘ) ব্যাংকিং
৫০। সরকারি অর্থায়নে প্রথমে কোনটির পরিমাণ নির্ধারণ করা হয়?
ক) আয় খ) ব্যয়
গ) মুনাফা ঘ) সম্পদ
৫১। নগদ অর্থ বেশি রাখলে নিচের কোনটি হয়?
ক) মুনাফা স্থির থাকে
খ) মুনাফা বৃদ্ধি পায়
গ) মুনাফা সর্বোচ্চ হয়
ঘ) মুনাফা কমে যায়
৫২। অর্থায়নে মুনাফা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি বৃদ্ধি পায়?
ক) আয় খ) ব্যয়
গ) খরচ ঘ) ঝুঁকি
৫৩। নিচের কোনটি অর্থায়নের নীতি?
ক) চলতি সম্পদ ব্যবস্থাপনা
খ) মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ
গ) তহবিল সংগ্রহ ও বণ্টন
ঘ) পোর্টফোলিও বৈচিত্রায়ন
৫৪। সম্পদ সর্বোচ্চকরণ বলতে বোঝায়-
ক) শেয়ারপ্রতি আয় বৃদ্ধি
খ) শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি
গ) পরিচালন আয় বৃদ্ধি
ঘ) বিক্রির পরিমাণ বৃদ্ধি
৫৫। মূলধন বাজেটিং সিদ্ধান্ত কোনটি?
ক) মজুত পণ্য কেনা
খ) কাঁচামাল কেনা
গ) জ্বালানি কেনা
ঘ) যন্ত্রপাতি কেনা
৫৬। নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন?
ক) ঊর্ধ্বমুখী
খ) বিপরীতমুখী
গ) নিম্নমুখী
ঘ) সমানুপাতিক
উত্তর: ৩৯. গ, ৪০. ঘ, ৪১. ক, ৪২. খ, ৪৩. ক, ৪৪. ক, ৪৫. গ, ৪৬. ঘ, ৪৭. খ, ৪৮. খ, ৪৯. গ, ৫০. খ, ৫১. ঘ, ৫২. ঘ, ৫৩. ঘ, ৫৪. খ, ৫৫. ঘ, ৫৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর