প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
(গত ২১ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৭। মুনাফা সর্বাধিকরণে নিচের কোনটি বিবেচনা করা হয়?
ক) অর্থের সময়মূল্য খ) প্রকল্পের ঝুঁকি
গ) প্রকল্পের নগদ প্রবাহ ঘ) প্রকল্পের মোট আয়
৫৮। নিচের কোনটি একজন আর্থিক ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে পড়ে?
ক) হিসাব সংরক্ষণ খ) পণ্যের মূল্য নির্ধারণ
গ) মূলধন বাজেটিং ঘ) মূলধন সংরক্ষণ
৫৯। যে কার্যক্রমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিট বর্তমান মূল্য বৃদ্ধি পায় তাকে কী বলে?
ক) মুনাফা সর্বাধিকরণ খ) সম্পদ সর্বোচ্চকরণ
গ) ঝুঁকি হ্রাসকরণ ঘ) ব্যয় সংকোচন
৬০। পোর্টফোলিও কেন গঠন করা হয়?
ক) মূলধন গঠনের জন্য
খ) বিনিয়োগ বৃদ্ধিতে
গ) ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে
ঘ) সার্বিক আয় রক্ষা করতে
৬১। পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতির প্রাথমিক উদ্দেশ্য কোনটি?
ক) ঝুঁকি হ্রাস খ) ব্যয় হ্রাস
গ) তারল্য বৃদ্ধি ঘ) লভ্যাংশ বৃদ্ধি
৬২। অর্থের সময়মূল্য ধারণাটি কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
ক) লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ
খ) আয়-ব্যয় বিশ্লেষণ
গ) বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
ঘ) আর্থিক অবস্থা নিরূপণ
৬৩। একটি কোম্পানি তার সামাজিক দায়িত্ব পালন করতে পারে-
i. দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার মাধ্যমে
ii. প্রতিষ্ঠানে আগুন নেভানোর ব্যবস্থা করে
iii. ‘মাদককে না বলো’ এই স্লোগান প্রচার করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৪। অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা হলো-
i. শেয়ার মালিকদের স্বার্থরক্ষা
ii. আর্থিক পরিকল্পনা করা
iii. ভোক্তার অধিকার সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৫। অর্থায়নের কাজ হলো-
i. লভ্যাংশ দেওয়া
ii. সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার
iii. তহবিলের উৎস নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৬। মুনাফা সর্বোচ্চকরণে করণীয় হলো-
i. বিক্রি বৃদ্ধি করা
ii. শেয়ার মূল্য বৃদ্ধি করা
iii. পণ্য মূল্য বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৭। অর্থায়ন ব্যবস্থার নীতিমালা-
i. তারল্য ও মুনাফা নীতি
ii. ঝুঁকি ও মুনাফা নীতি
iii. ব্যবসায়ের বৈচিত্রায়ন ও ঝুঁকি বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৮। তারল্য ঘাটতি হওয়ার কারণ-
i. বেশি বিনিয়োগ
ii. কম বিনিয়োগ
iii. বেশি উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৯। অর্থায়ন যেসব পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে তা হলো-
i. কীভাবে উৎপাদন করা হবে
ii. কী পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে
iii. কোথায় কীভাবে বিনিয়োগ করা হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭০। ব্যবসায়ে অর্থ সংগ্রহের ক্ষেত্রে উৎস হিসেবে ব্যবহৃত হয়-
i. স্থায়ী মূলধন
ii. ঋণকৃত মূলধন
iii. আন্তর্জাতিক তহবিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৫৭. ঘ, ৫৮. গ, ৫৯. খ, ৬০. গ, ৬১. ক, ৬২. গ, ৬৩. ঘ, ৬৪. খ, ৬৫. ঘ, ৬৬. খ, ৬৭. ক, ৬৮. খ, ৬৯. ক, ৭০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর