ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে বিশ্বের অন্যতম প্রশস্ত সড়ক ‘মনুমেন্টাল অ্যাক্সিস’ বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দিল না যুক্তরাষ্ট্র, ইরানের ক্ষোভ সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন রোনালদো গোল না পেলেও জিতল পর্তুগাল মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে এক দিনে ২ নির্দেশনা, প্রশাসনে বিভ্রান্তি শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রাতারগুলে প্ল্যাস্টিক বর্জ্য ধ্বংস করে বৃক্ষরোপণ রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, রাতভর পাহাড়ায় গ্রামবাসী বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক দল বদলের উৎসব, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ কক্সবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল শরীয়তপুরে উচ্ছ্বাসে মাতলেন আর্জেন্টাইন সমর্থকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ দুই দিনেও সিদ্ধান্ত হলো না শূন্যরেখায় আটকে থাকা ১০ জনের পাটগ্রাম সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা
Nagad desktop

Unit-6, Lesson-1 (B)-এর ২টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ৩য় পর্ব, অষ্টম শ্রেণির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পিএম
Unit-6, Lesson-1 (B)-এর ২টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ৩য় পর্ব, অষ্টম শ্রেণির ইংরেজি ১ম পত্র
শিক্ষার্থীরা বাসায় পড়াশোনা করছে। প্রতীকী ছবি- সংগৃহীত
Unit-6, Lesson-1 (B)
 
Unseen Passage [Marks : 20]
 
Read the following text carefully and answer the questions no. 5 and 6.
 
Every nation has its own parliament house. Like other nations of the world, we also have a parliament house named Sangsad Bhaban. It is situated at Sher-e-Bangla Nagar in Dhaka. It is a wonder of modern architecture and technology. It is one of the largest and most beautiful parliament buildings in the world. It was designed by Louis I Khan, the famous American architect. This 155 feet high nine storied building is surrounded by an artificial lake called Crescent Lake. The structure has 1605 doors, 335 windows, 365 ventilators and corridors totaling to a bewildering length of 41.6 kilometers. The house has 354 seats for MPs, 56 for guests, 40 for press people and 430 for spectators. It has three party rooms in each of which can seat 153 people. The whole place is air-conditioned and includes all modern facilities.
 
5. Complete the grid below with appropriate information.  1x5=5
 
6. Read the passage again and write, whether the statements are true or false. Give correct answers, if the statement is false.  1x5=5
 
(a) Our parliament house is located at Sher-e-Bangla Nagar in Dhaka.
(b) It is the largest and most spectacular parliament building in the world.
(c) It was planned by an American architect.
(d) It is surrounded by a natural lake.
(e) The parliament house of Bangladesh contains all modern advantages.
 
Answer: 5. (i) 155 feet,(ii) 1605 doors,(iii) 41.6 kilometer’s,(iv) Seats,(v) three party rooms.
6. (a) True, (b) False. It is one of the largest and most spectacular parliament buildings in the world, (c) True, (d) False. It is surrounded by an artificial lake, (e) True. 
 
(বাকি অংশ পরের সংখ্যায় প্রকাশ করা হবে)
 
লেখক : সিনিয়র শিক্ষক, ইংরেজি
লেক সার্কাস গার্লস হাই স্কুল, কলাবাগান, ঢাকা
 
কবীর

সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৫২ এএম
সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

তৃতীয় অধ্যায় : সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন:  সমাজ সংস্কার কী?
উত্তর: আমাদের সমাজে অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। তাদের মধ্য থেকে সৃষ্ট কিছু কুসংস্কার রয়েছে। অনেক ধরনের কুসংস্কার, কুপ্রথা, বিশ্বাস, গোঁড়ামি সমাজের উন্নতি ও অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, সমাজ কাঠামো থেকে এ ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের ফলকে বলা হয় সমাজ সংস্কার।

প্রশ্ন: পেশার সংজ্ঞা লেখ। 
উত্তর: যখন কোনো প্রযুক্তি ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিবিশেষ শিক্ষাগত যোগ্যতা ও কলাকৌশলকে বিশেষ মানদণ্ড ও নীতি অনুযায়ী বাস্তবে প্রয়োগ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় তখন তাকে ওই ব্যক্তির পেশা বলে।

প্রশ্ন:  ‘Profession’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: ‘Profession’ শব্দটি লাতিন ভাষা থেকে এসেছে।

প্রশ্ন:  ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে কী বলা হয়?
উত্তর: ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বাইতুল মাল বলা হয়। 

প্রশ্ন:  বৃত্তি কী?
উত্তর: মানুষ জীবন ধারণের জন্য যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাকে বৃত্তি বলা হয়।

প্রশ্ন:  মূল্যবোধ কী?
উত্তর: মূল্যবোধ হলো ওইসব চিন্তাভাবনা, আশা-আকাঙ্ক্ষা, লক্ষ্য-উদ্দেশ্য, যা মানুষের সামগ্রিক আচার-ব্যবহার এবং কার্যাবলিকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করে।

প্রশ্ন: NASW কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: NASW ১৯৫৫ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন: সমাজকর্ম মূল্যবোধ কী?
উত্তর: সমাজকর্ম পেশায় নিয়োজিত সমাজকর্মীরা মানুষের কল্যাণে তাদের জ্ঞান ও দক্ষতার প্রয়োগে যেসব মূল্যবোধ অনুসরণ করে তাকে সমাজকর্ম মূল্যবোধ বলে। 

আরো পড়ুন : সমাজকর্মের শাখা অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ১৬তম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রশ্ন: CSWE-এর পূর্ণরূপ লেখ। 
উত্তর: CSWE-এর পূর্ণরূপ Council on Social Work Education. 

প্রশ্ন:  বাংলাদেশে স্বেচ্ছাসেবী আইন কবে পাস হয়?
উত্তর: বাংলাদেশে স্বেচ্ছাসেবী আইন ১৯৪০ সালে পাস হয়।

প্রশ্ন:  কে সমাজকর্মকে সেমি প্রফেশন বলেছেন?
উত্তর: ডব্লিউ এ ফ্রেড ল্যান্ডার সমাজকর্মকে সেমি প্রফেশন বলেছেন। 

প্রশ্ন:  পেশাগত কর্মীর কাজ কী?
উত্তর: পেশাগত কর্মীর কাজ হচ্ছে তার পেশাগত দায়িত্ব নৈতিকতার সঙ্গে পালন করা। 

প্রশ্ন: স্বনির্ভরতা কাকে বলে?
উত্তর: অন্যের ওপর নির্ভর না থেকে নিজের ওপর নির্ভরতাকে স্বনির্ভরতা বলে। 

প্রশ্ন: গণতন্ত্র কাকে বলে?
উত্তর: গণতন্ত্র বলতে কোনো জাতিরাষ্ট্রের (অথবা কোনো সংগঠনের) এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকে।

প্রশ্ন: সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি কয়টি?
উত্তর: সমাজকর্মের মূল্যবোধের ভিত্তি চারটি। 

প্রশ্ন: কোন সংগঠন সমাজকর্ম পেশার নীতিমালা নির্ধারণ করেছে?
উত্তর: NASW সমাজকর্ম পেশার নীতিমালা নির্ধারণ করেছে। 

প্রশ্ন: ব্যক্তির মর্যাদার ক্ষেত্রে সমাজকর্মের মূল্যবোধ কী কাজ করে?
উত্তর: মূল্যবোধ হলো সমাজকাঠামোর অপরিহার্য উপাদান, যা মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচারণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে।

লেখক : প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:০২ পিএম
How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র
শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতীকী ছবি- সংগৃহীত

Writing Paragraph

How to learn English

Now English is used all over the world as a medium of communication. So, we must learn English to keep pace with the world. Many students of our country face various problems in learning English well. Here are given some suggestions about how to learn English. Firstly, a student should study all sorts of grammar and translation books. This will help him/her speak and write correct English. Secondly, he/she should read all sorts of English books, newspapers and magazines. It will help him/her internalize grammar and structures from reading. Thus he/she can develop the stock of vocabulary. Thirdly, he/she should listen

আরো পড়ুন : E-mail বিষয়ক Writing Paragraph, ২৯তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র

to English on BBC and CNN programs and watch English films. This will help him/her use English correctly while speaking. Fourthly, he/she should practice writing English daily. For this, he/she can keep a diary and write a few pages every day. Thus his/her writing capacity will be improved. Finally, he/she must have the habit of speaking English in day-to-day life. He/she should give up shyness and should try to have lots of conversations with people. At first, he/she may not speak correctly but he/she maintain the continuity of speaking English. If a person follows the above methods, he/she will be able to read, write and speak English well.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

জীবের আবাসস্থল অধ্যায় থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
জীবের আবাসস্থল অধ্যায় থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
স্থলজ উদ্ভিদ। প্রতীকী ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : জীবের আবাসস্থল 

অনুশীলনীর প্রশ্ন উত্তর

প্রশ্ন: জলজ প্রাণীদের কী ধরনের অভিযোজন ঘটে?

উত্তর: জলজ প্রাণীদের দেহ পানির পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিশেষভাবে অভিযোজিত। এদের দেহ সাধারণত চ্যাপ্টা ও মসৃণ হয়, যাতে সহজে পানিতে চলাচল করতে পারে। জলজ প্রাণীদের পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে এবং এরা ফুলকার মাধ্যমে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়।

প্রশ্ন: স্থলজ উদ্ভিদ ও স্থলজ প্রাণীর বৈশিষ্ট্যগুলো কী কী?

উত্তর: স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য-
i. কাণ্ড শক্ত, মোটা ও দৃঢ় হয়, যা গাছকে মাটিতে সোজা করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।
ii. মূল মাটির গভীরে বিস্তৃত এবং শাখা-প্রশাখাযুক্ত হয়, ফলে গাছ সহজে উপড়ে যায় না।
iii. পাতাগুলো সাধারণত প্রশস্ত হয়, যাতে সূর্যালোক ভালোভাবে গ্রহণ করা যায়।
iv. শীতকালে অনেক উদ্ভিদ পানি সংরক্ষণের জন্য পাতা ঝরিয়ে ফেলে।
v. বনজ পরিবেশের উদ্ভিদ সাধারণত লম্বা ও বৃহৎ আকৃতির হয়।

আরো পড়ুন : জীবের আবাসস্থল অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

স্থলজ প্রাণীর বৈশিষ্ট্য-
i. শ্বাসগ্রহণের জন্য এদের শক্তিশালী ফুসফুস থাকে।
ii. চলাচলের জন্য পা শক্ত ও উপযোগী গঠনের হয়।
iii. শিকারি প্রাণীদের ধারাল দাঁত ও নখর থাকে, যা শিকার ধরতে সাহায্য করে।
iv. অনেক প্রাণী আত্মরক্ষার জন্য পরিবেশের রং ধারণ করতে পারে।
v. পাখিদের ডানা, হালকা দেহ ও বায়ুথলি থলি থাকে, যা তাদের উড়তে সহায়তা করে।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক, বিদ্যালয়, ঢাকা

কবীর

অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৫৩ এএম
অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষক লেকচার দিচ্ছেন, শিক্ষার্থীরা তা শুনছে। প্রতীকী ছবি- সংগৃহীত

গল্প : অতিথির স্মৃতি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৭। ‘অতিথির স্মৃতি’ গল্প অবলম্বনে মানবেতর প্রাণী সম্পর্কে আমাদের মনে যে ধারণার উদ্ভব হয়-
(ক) এ ধরনের প্রাণীরা নিরীহ প্রকৃতির হয়
(খ) এ ধরনের প্রাণীরা উপোস করে দিন কাটায়
(গ) এ ধরনের প্রাণীদের অন্য প্রাণীদের ওপর নির্ভর করতে হয়
(ঘ) এ ধরনের প্রাণীরা মানুষের সহানুভূতি চায়

৫৮। অতিথি গেটের বাইরে দাঁড়িয়ে-
i. লেখকের সঙ্গে দেখা করার জন্য
ii. লেখকের মনের ভাব বোঝার জন্য
iii. লেখকের সঙ্গে মমতার সম্পর্কের জন্য
নিচের কোনটি সঠিক? 
(ক) ii           (খ) iii 
(গ) i ও iii     (ঘ) i, ii ও iii

আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্প থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১১তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

নিচের উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

সোহেল ও কামাল একই শ্রেণিতে পড়ে। তারা ও তাদের বাবা মিলে একটি পশুপাখির দোকানে গেল এবং একটি পাখি কিনে আনল। পথে দেখতে পেল একটি কুকুর মরে পড়ে আছে। এতে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা বিদ্যালয়ে প্রাণীর সৎকার বিষয়ে পড়েছিল। তাই তারা ও তাদের কয়েকজন বন্ধু মিলে মৃত কুকুরটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করল। শোনা যায় খাবার না পেয়ে কুকুরটি মারা যায়। 

৫৯। ওপরের উদ্দীপকের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের নিচের কোনটি মিল আছে-
i. লেখকের     
ii. অতিথির 
iii. কুকুরের
নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii     (খ) ii ও iii 
(গ) i ও iii     (ঘ) i, ii ও iii

৬০। উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্প পড়ে আমরা কোন বিষয়গুলো বুঝতে পারি? 
(ক) সব সৃষ্টিই একে অন্যের ওপর নির্ভরশীল
(খ) প্রাণীরাও মানুষের মতো ক্ষিপ্ত হয়
(গ) প্রাণীরা শুধু খাবার গ্রহণের মাধ্যমেই বেঁচে থাকে না
(ঘ) প্রাণীদের প্রতিও যত্নশীল হওয়া উচিত

উত্তর: ৫৭. ঘ, ৫৮ খ, ৫৯. ঘ, ৬০. ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ভিজুয়াল বেসিক আবিষ্কার করেন মাইক্রোসফট কোম্পানি। প্রতীকী ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪১. ভিজুয়াল বেসিক আবিষ্কার করেন কে?
ক. জর্ন স্ট্রাউস্ট্রপ                 খ. গিডো ভান রসাম     
গ. আইবিএম কোম্পানি        ঘ. মাইক্রোসফট কোম্পানি

৪২. ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য হলো-
i. রেজিস্টারের চেয়ে আকারে বড় 
ii. রেজিস্টারের তুলনায় বেশি তথ্য ধারণ করতে পারে 
iii. রেজিস্টারের তুলনায় গতি কম 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii       খ. i. ও iii 
গ. ii. ও iii     ঘ. i, ii ও iii

৪৩. একাধিক প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি মিলে কী তৈরি হয়?
ক. হার্ডওয়্যার      খ. সফটওয়্যার 
গ. প্রোগ্রাম          ঘ. ফার্মওয়্যার

৪৪. প্রথম আবিষ্কৃত কম্পিউটারে প্রোগ্রাম লেখা হতো কী দিয়ে?
ক. ০ ও ২ দিয়ে     খ. ০ ও ১ দিয়ে 
গ. ০ ও ৩ দিয়ে     ঘ. ০ ও ৯ দিয়ে

৪৫. কম্পিউটার প্রসেসর কোন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন হিসাব করে? 
ক. অক্টাল      খ. ডেসিমেল 
গ. বাইনারি     ঘ. হেক্সাডেসিমেল

৪৬. নিচের কোনগুলো বাইনারি পদ্ধতির অঙ্ক?
ক. 1 ও 0     খ. 1 ও 8 
গ. 1 ও E     ঘ. 0 ও 7

৪৭. কোনটি বাইনারি অঙ্ক ব্যবহার করে বিশেষ সংকেত তৈরি করে?
ক. প্রোগ্রাম     খ. প্রসেসর 
গ. মেশিন       ঘ. রেজিস্টার

আরো পড়ুন : প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৪৮. অ্যাসেম্বলি ও উচ্চ স্তরের ভাষার মধ্যবর্তী ভাষাকে কী বলে?
ক. অতি উচ্চ স্তরের ভাষা 
খ. মধ্যম স্তরের ভাষা 
গ. নিম্নমধ্য স্তরের ভাষা 
ঘ. অতি নিম্ন স্তরের ভাষা

৪৯. দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি?
ক. মেশিন ভাষা           খ. অ্যাসেম্বলি ভাষা 
গ. উচ্চ স্তরের ভাষা     ঘ. নিম্ন স্তরের ভাষা

৫০. প্রথম প্রজন্মের ভাষা নিচের কোনটি?
ক. মেশিন ভাষা           খ. অ্যাসেম্বলি ভাষা 
গ. নিম্ন স্তরের ভাষা     ঘ. উচ্চ স্তরের ভাষা

৫১. ‘C’ প্রোগ্রামিং ভাষাটি কে প্রথম তৈরি করেন? 
ক. ডেনিস রিচি     খ. জর্ন স্ট্রাউস্ট্রপ 
গ. বিল গেটস        ঘ. স্টিভ জবস

৫২. লাইব্রেরি ফাংশন হচ্ছে-
i. আগে থেকে তৈরি করা বিভিন্ন বিষয়বস্তু 
ii. এক ধরনের বিশেষ স্টেটমেন্ট 
iii. শুধু গাণিতিক কাজে ব্যবহারযোগ্য নির্দেশ 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i. ও iii 
গ. ii. ও iii     ঘ. i, ii ও iii

৫৩. ‘কম্পাইলার’ ও ‘ইন্টারপ্রেটার’ এর মধ্যে পার্থক্য হলো-
i. প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়
ii. কাজের গতির ক্ষেত্রে ব্যবহার করা হয়
iii. ভুল প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i. ও iii 
গ. ii. ও iii     ঘ. i, ii ও iii

৫৪. কোন কোম্পানি ১৯৯১ সালে জাভা প্রোগ্রামিং ভাষার সূচনা করে?
ক. মাইক্রোসফট কোম্পানি 
খ. সান মাইক্রো সিস্টেম 
গ. অ্যাডোবি সিস্টেম 
ঘ. অ্যাপল কোম্পানি

উত্তর: ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. খ, ৪৪. খ, ৪৫. ক, ৪৬. ক, ৪৭. খ, ৪৮. খ, ৪৯. খ, ৫০. ক, ৫১. ক, ৫২. ক, ৫৩. ঘ, ৫৪. খ।

লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর