প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
(গত ২৪ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭১। ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা হলো-
i. পর্যাপ্ত পরিমাণ অর্থ জোগান দেওয়া
ii. কয়েক মাসের জন্য মূলধন খাটানো
iii. অর্থ বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭২। ব্যবস্থাপকের ব্যবস্থাপকীয় কার্যাবলি হলো-
i. আর্থিক সিদ্ধান্ত নেওয়া
ii. বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া
iii. লভ্যাংশের সিদ্ধান্ত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৩। মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্য বিবেচনা করে-
i. অর্থের সময়মূল্য বিবেচনা করে না
ii. সব নগদ প্রবাহ বিবেচনা করে না
iii. ধারণা অস্পষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৪। সম্পদ সর্বোচ্চকরণ লক্ষ্যটি বিবেচনা করে-
i. অর্থের সময়মূল্য
ii. সব নগদ প্রবাহ
iii. শেয়ারের মূল্য বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৫। সরকারি অর্থায়নের উদ্দেশ্য হলো-
i. সামাজিক কল্যাণ করা
ii. জনকল্যাণ করা
iii. দারিদ্র্য বিমোচন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৬। অর্থায়ন হলো-
i. অর্থ সংগ্রহ
ii. অর্থ ব্যবহার
iii. সমন্বয়সাধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৭। সাধারণত লভ্যাংশ দেওয়ার সময় বিবেচনা করা হয়-
i. শেয়ারহোল্ডারদের প্রত্যাশা
ii. তারল্য
iii. মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৮। অর্থায়নের লক্ষ্য হলো-
i. মুনাফা সর্বোচ্চকরণ
ii. সম্পদ সর্বোচ্চকরণ
iii. ঝুঁকি হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৯। আর্থিক ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব হলো-
i. পাওনাদারের স্বার্থরক্ষা করা
ii. সঠিক মজুরি দেওয়া
iii. সমাজে সম্পদের সঠিক বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮০। অর্থায়নের মৌলিক সিদ্ধান্ত হলো-
i. বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া
ii. আর্থিক সিদ্ধান্ত নেওয়া
iii. লভ্যাংশের সিদ্ধান্ত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
হ্যাপি লিমিটেড ১০ শতাংশ সুদে সোনালী ব্যাংক থেকে ৫০ লাখ টাকা ঋণ নিল। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানি ১০ হাজার টাকা মুনাফা করল। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার অনুপাতে বণ্টন করল। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে কাঁচামাল কিনতে গিয়ে কোম্পানি দেখল পর্যাপ্ত পরিমাণে নগদ অর্থ নেই।
৮১। হ্যাপি লিমিটেড অর্থায়নের কোনো নীতি অনুসরণ না করায় কাঁচামাল কেনায় নিচের কোন ধরনের সমস্যা দেখা দেয়?
ক) তারল্য ও মুনাফা খ) ঝুঁকি ও মুনাফা
গ) অর্থের সময়মূল্য ঘ) উপযুক্ততা
উত্তর: ৭১. খ, ৭২. ঘ, ৭৩. ঘ, ৭৪. ঘ, ৭৫. ঘ, ৭৬. ঘ, ৭৭. ঘ, ৭৮. ক, ৭৯. ঘ, ৮০. ঘ, ৮১. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর