মডেল টেস্ট : বাংলা
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর লেখ।
ক। ‘কারক ও বিভক্তি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
i. রূপতত্ত্বে ii. অর্থতত্ত্বে
iii. ধ্বনিতত্ত্বে iv. বাক্যতত্ত্বে
উত্তর: i. রূপতত্ত্বে।
খ। ‘দ্বারা, দিয়া, কর্তৃক’ বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
i. প্রথমা বিভক্তি ii. তৃতীয়া বিভক্তি
iii. দ্বিতীয়া বিভক্তি iv. শূন্য বিভক্তি
উত্তর: ii. তৃতীয়া বিভক্তি।
গ। ‘কারক’ শব্দটির অর্থ কী?
i. ক্রিয়া সম্পাদন করা ii. প্রতিপাদিক
iii. ঘুমন্ত iv. ব্যাখ্যা করা
উত্তর: i. ক্রিয়া সম্পাদন করা।
ঘ। ক্রিয়াকে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কোন কারক হয়?
i. অধিকরণ কারক ii. কর্তৃ কারক
iii. কর্ম কারক iv. করণ কারক
উত্তর: ii. কর্তৃ কারক।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: গণিত বিষয়ের ৫টি মডেল প্রশ্ন, ৪৭তম পর্ব
ঙ। বাংলা ব্যাকরণে বিভক্তি কত প্রকার?
i. ৫ প্রকার ii. ৭ প্রকার
iii. ৪ প্রকার iv. ২ প্রকার
উত্তর: ii. ৭ প্রকার।
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’-এই উক্তিটি তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের সঙ্গে মিল রয়েছে?
উত্তর: তোলপাড়।
খ। ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থটি কামিনী রায় কত বছর বয়সে লেখেন?
উত্তর: ১৫ বছর বয়সে।
গ। কবিতা অনুসারে ‘মানুষ মানুষের জন্য’ এ লাইনের মাধ্যমে কী বোঝানো হয়েছে?
উত্তর: প্রত্যেকে মোরা পরের তরে।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর