পাটিগণিত
তৃতীয় অধ্যায়: পরিমাপ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। যেকোনো গণনায় বা পরিমাপে কী প্রয়োজন?
(ক) একক (খ) গুণন
(গ) ভগ্নাংশ (ঘ) লঘিষ্ঠকরণ
২। গণনার একক নিচের কোনটি?
(ক) প্রথম স্বাভাবিক সংখ্যা ১
(খ) স্বাভাবিক সংখ্যা ১
(গ) স্বাভাবিক সংখ্যা ১০
(ঘ) স্বাভাবিক সংখ্যা ১০০
৩। দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে কত একক ধরা হয়?
(ক) ১ একক (খ) ১০ একক
(গ) ১০ একক (ঘ) ১০০০ একক
৪। মেট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) এটা পাঁচ গুণোত্তর
(খ) এটা একশ গুণোত্তর
(গ) এটা পঞ্চাশ গুণোত্তর
(ঘ) এটা দশ গুণোত্তর
আরো পড়ুন : অনুশীলনী-২.২ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির গণিত
৫। ১ একক দৈর্ঘ্যের বহুনির্দিষ্ট একটি ঘনকের সফলকে কী বলে?
(ক) ১ একক (খ) ১ বর্গ একক
(গ) ১ ঘন একক (ঘ) ১০ ঘন একক
৬। পরিমাপের জন্য বিভিন্ন দেশে কতটি একক রয়েছে?
(ক) একটি (খ) বিভিন্ন
(গ) অভিন্ন (ঘ) কোনো একক নেই
৭। কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন করা হয়?
(ক) বাংলাদেশে (খ) ইংল্যান্ডে
(গ) ফ্রান্সে (ঘ) জাপানে
৮। দৈর্ঘ্য পরিমাপের একক কী?
(ক) গ্রাম (খ) কিলোগ্রাম
(গ) লিটার (ঘ) মিটার
উত্তর: ১. ক, ২. ক, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর