পাটিগণিত
তৃতীয় অধ্যায়: পরিমাপ
(গত ৪ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের তথ্যের ভিত্তিতে ১৮-২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সায়েম ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ৫ চক্কর দৌড়াল।
১৮। সায়েম ট্র্যাকে একবার দৌড়িয়ে কত সেন্টিমিটার অতিক্রম করে?
(ক) ৪ সেন্টিমিটার
(খ) ৪০ সেন্টিমিটার
(গ) ৪০০০ সেন্টিমিটার
(ঘ) ৪০০০০ সেন্টিমিটার
১৯। সায়েম কত কিলোমিটার দৌড়ায়?
(ক) ২ কিলোমিটার
(খ) ৪ কিলোমিটার
(গ) ২০০ কিলোমিটার
(ঘ) ২০০০ কিলোমিটার
২০। সায়েম কত মিটার দৌড়ায়?
(ক) ৪০ মিটার (খ) ৫ মিটার
(গ) ২০০ মিটার (ঘ) ২০০০ মিটার
নিচের তথ্যের ভিত্তিতে ২১-২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পিয়াস শ্রীনগর থেকে একটি গাড়ি দিয়ে ২০ মিনিটে গোয়ালীমান্দ্রায় পৌঁছায়। উল্লেখ্য, গাড়িটির গতিবেগ ছিল প্রতি মিনিটে ২০০ মিটার।
২১। গাড়িটির গতিবেগ প্রতি মিনিটে কত কিলোমিটার?
(ক) ২ সেন্টিমিটার
(খ) ২০ সেন্টিমিটার
(গ) ২০০০ সেন্টিমিটার
(ঘ) ২০০০০ সেন্টিমিটার
২২। শ্রীনগর থেকে গোয়ালীমান্দ্রার দূরত্ব কত কিলোমিটার?
(ক) ২ কিলোমিটার
(খ) ৪ কিলোমিটার
(গ) ৪০০ কিলোমিটার
(ঘ) ৪০০০ কিলোমিটার
আরো পড়ুন : পরিমাপ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির গণিত
২৩। শ্রীনগর থেকে গোয়ালীমান্দ্রার দূরত্ব কত মিটার?
(ক) ২০০ মিটার
(খ) ৪০০ মিটার
(গ) ৪০০০ মিটার
(ঘ) ২২০ মিটার
নিচের উদ্দীপকের আলোকে ২৪-২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শিমু ২৫২ ইঞ্চি এবং মমতাজ ১৮ ইঞ্চি কাপড় কিনল।
২৪। মমতাজ কত গজ কাপড় কিনল?
(ক) ২ গজ কাপড় (খ) ৫ গজ কাপড়
(গ) ৮ গজ কাপড় (ঘ) ১০ গজ কাপড়
২৫। শিমু কত গজ কাপড় কিনল?
(ক) ৫ গজ কাপড় (খ) ২৫ গজ কাপড়
(গ) ৭ গজ কাপড় (ঘ) ২২ গজ কাপড়
২৬। শিমু কত মিটার কাপড় কিনল?
(ক) ৬.৪০০৮ মিটার (প্রায়)
(খ) ৭০ মিটার
(গ) ৬.৪০৮ মিটার (প্রায়)
(ঘ) ৫০০ মিটার
উত্তর: ১৮. ঘ, ১৯. ক, ২০. ঘ, ২১. ঘ, ২২. খ, ২৩. গ, ২৪. খ , ২৫. গ, ২৬. ক।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর