অধ্যায় তিন : জীবনের জন্য পানি
( গত ১০ সেপ্টেম্বর প্রকাশের পর)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লেখ।
উত্তর: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় নিচে দেওয়া হলো-
১. ছাঁকন, ২. থিতানো, ৩. ফোটানো ও
৪. রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ।
প্রশ্ন: দূষিত পানি পান করলে কী কী রোগ হতে পারে?
উত্তর: দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি রোগ হতে পারে।
প্রশ্ন: পানিচক্রের প্রবাহ কী?
উত্তর: পানি → বাষ্প → মেঘ → বৃষ্টি।
আরো পড়ুন : জীবনের জন্য পানি অধ্যায়ের ৮টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ৬ষ্ঠ পর্ব
প্রশ্ন: আর্সেনিক দূষণের কারণ কী?
উত্তর: আর্সেনিক একপ্রকার বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা কিছু কিছু এলাকার ভূগর্ভস্থ পানিতে দেখা যায়। নলকূপের পানির সঙ্গে মিশে এটি ওপরে আসে এবং এ পানি ব্যবহারের ফলে মানুষের মারাত্মক অসুখ হয়। প্রাকৃতিক কারণেই আর্সেনিক দূষণ হয়ে থাকে।
প্রশ্ন: মেঘ কী?
উত্তর: সূর্যতাপে ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হয়ে ওপরে উঠতে থাকে। একসময় ওপরের ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে তা জলকণায় পরিণত হয়ে আকাশে ভাসতে থাকে, এটিকে মেঘ বলে।
প্রশ্ন: পানি দেহের কী কাজ করে?
উত্তর: আমরা যখন খাদ্য গ্রহণ করি, তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে। পানি পুষ্টি উপাদান শোষণ করে দেহের প্রতিটি অঙ্গে তা পরিবহনে সাহায্য করে। এ ছাড়া দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতেও পানি সহায়তা করে থাকে।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর