পাটিগণিত
তৃতীয় অধ্যায়: পরিমাপ
(গত ১০ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকের আলোকে ২৭-২৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শিমু ২৫২ ইঞ্চি এবং মমতাজ ১৮ ইঞ্চি কাপড় কিনল।
২৭। শিমু কত গজ কাপড় কিনল?
(ক) ৫ গজ (খ) ২৫ গজ
(গ) ৭ গজ (ঘ) ২২ গজ
২৮। শিমু কত মিটার কাপড় কিনল?
(ক) ৬.৪০০৮ মিটার (প্রায়)
(খ) ৭০ মিটার
(গ) ৬.৪০৮ মিটার (প্রায়)
(ঘ) ৫০০ মিটার
২৯। শিমু মমতাজের চেয়ে কত গজ কাপড় বেশি কিনল?
(ক) ১ গজ (খ) ২ গজ
(গ) ৫ গজ (ঘ) ১০.২ গজ
নিচের তথ্যের ভিত্তিতে ৩০-৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শামীম গোয়ালীমান্দ্রা হাটে গিয়ে ২৫ টাকা কেজি দরে ৩ টন ধান কিনল।
৩০। শামীম কত কুইন্টাল ধান কিনল?
(ক) ১ কুইন্টাল
(খ) ২.৫ কুইন্টাল
(গ) ৩ কুইন্টাল
(ঘ) ৩০ কুইন্টাল
আরো পড়ুন : পরিমাপ অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির গণিত
৩১। শামীম কত কেজি ধান কিনল?
(ক) ১০০০ কেজি
(খ) ৩০০০ কেজি
(গ) ২৫০০ কেজি
(ঘ) ৭৫০০ কেজি
৩২। শামীম কত টাকার ধান কিনল?
(ক) ১০০০০ টাকা
(খ) ২৫০০০ টাকা
(গ) ৭৫০০০ টাকা
(ঘ) ১২৫০০০ টাকা
নিচের তথ্যের ভিত্তিতে ৩৩-৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২০০ সেমি এবং উচ্চতা ৬ মিটার।
৩৩। চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত মিটার?
(ক) ৩ সেন্টিমিটার
(খ) ১৮০ সেন্টিমিটার
(গ) ৩০০ সেন্টিমিটার
(ঘ) ৩০ মিটার
৩৪। চৌবাচ্চাটির আয়তন কত ঘন মিটার?
(ক) ৩৬ ঘনমিটার
(খ) ১২০ ঘনমিটার
(গ) ১২০০ ঘনমিটার
(ঘ) ৩৬০০ ঘনমিটার
৩৫। চৌবাচ্চাটির আয়তন কত সেন্টিমিটার?
(ক) ২০৯ ঘন সেন্টিমিটার
(খ) ১২০ ঘন সেন্টিমিটার
(গ) ৩৬০০ ঘন সেন্টিমিটার
(ঘ) ৩৬০০০০০০ ঘন সেমি
উত্তর: ২৭. গ, ২৮. ক, ২৯. খ, ৩০. ঘ, ৩১. খ, ৩২. গ, ৩৩. গ, ৩৪. ক, ৩৫. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর