মডেল প্রশ্ন : সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলি
এমসিকিউ প্রশ্ন ও উত্তর
১। মানব উন্নয়ন সূচক প্রকাশ করে-
ক) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
খ) বিশ্বব্যাংক
গ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
ঘ) বিশ্ব অর্থনৈতিক ফোরাম
২। মানব উন্নয়ন সূচক প্রথম চালু হয় কত সালে?
ক) ১৯৯০ সালে
খ) ১৯৯৫ সালে
গ) ২০০০ সালে
ঘ) ২০০৫ সালে
৩। মানব উন্নয়ন সূচক নির্ধারণে মূলত কয়টি মাত্রা বিবেচনা করা হয়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
৪। মানব উন্নয়ন সূচকের তিনটি প্রধান মাত্রা হলো-
ক) খাদ্য, আয়, বাসস্থান
খ) শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা
গ) স্বাস্থ্য, রাজনীতি, আয়
ঘ) আয়, শিক্ষা, স্বাস্থ্য
৫। মানব উন্নয়ন সূচক-২০২৫ অনুসারে বাংলাদেশ কততম স্থানে রয়েছে?
ক) ১২৯তম
খ) ১৩০তম
গ) ১৪২তম
ঘ) ১৪৬তম
৬। মানব উন্নয়ন সূচক-২০২৫ অনুযায়ী বাংলাদেশের মান (HDI value) কত?
ক) ০.৬৫
খ) ০.৬৬
গ) ০.৬৭
ঘ) ০.৬৮
৭। মানব উন্নয়ন সূচক-২০২৫ অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ স্থানে কোন দেশ রয়েছে?
ক) ভারত
খ) শ্রীলঙ্কা
গ) মালদ্বীপ
ঘ) ভুটান
৮। বৈশ্বিক মানব উন্নয়ন সূচক-২০২৫-এ শীর্ষ স্থানে কোন দেশ রয়েছে?
ক) নরওয়ে
খ) সুইজারল্যান্ড
গ) আইসল্যান্ড
ঘ) ডেনমার্ক
৯। মানব উন্নয়ন সূচক রিপোর্টে যে আয়কে বিবেচনা করা হয় তা হলো-
ক) মোট দেশজ উৎপাদন
খ) মাথাপিছু জাতীয় আয়
গ) রপ্তানি আয়
ঘ) মোট বাজেট আয়
১০। মানব উন্নয়ন সূচক গণনায় শিক্ষার সূচক নির্ধারণে ব্যবহৃত হয়-
ক) সাক্ষরতার হার
খ) গড় শিক্ষাবর্ষ ও প্রত্যাশিত শিক্ষাবর্ষ
গ) উচ্চশিক্ষার হার
ঘ) বিদ্যালয়ের ভর্তি হার
উত্তর: ১. গ, ২. ক, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. খ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর