মডেল টেস্ট : বাংলা
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর লেখ।
ক। বাক্য প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
i. শব্দতত্ত্বে
ii. বাক্যতত্ত্বে
iii. ধ্বনিতত্ত্বে
iv. রূপতত্ত্বে
উত্তর: ii. বাক্যতত্ত্বে।
খ। বাক্যের প্রধান উপাদান কী?
i. ভাষা ii. শব্দ
iii. ধ্বনি iv. বর্ণ
উত্তর: ii. শব্দ।
গ। ভাষার বৃহত্তম একক কী?
i. শব্দ ii. বাক্য
iii. বর্ণ iv. প্রত্যয়
উত্তর: ii. বাক্য।
ঘ। কোনটি মোঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল?
i. কুটির শিল্প
ii. খাদি কাপড়
iii. শীতল পাটি
iv. মসলিন
উত্তর: iv. মসলিন।
ঙ। বুকের ক’খানা হাড় কীসের সাক্ষী দেয়?
i. অসুস্থতার ii. কান্নার
iii. অনাহারের iv. উপহাসের
উত্তর: iii. অনাহারের।
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। বাক্য প্রকরণ কাকে বলে?
উত্তর: এক বা একাধিক পদ পরপর বিন্যস্ত হয়ে যখন মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে।
খ। বাক্যের অংশ কয়টি ও কী কী?
উত্তর: ২টি। যথা- উদ্দেশ্য ও বিধেয়।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ১৫টি মডেল প্রশ্ন, ৬৩তম পর্ব
গ। ‘সিংহ বনের রাজা’ এটি কোন ধরনের বাক্য?
উত্তর: উদ্দেশ্যমূলক বাক্য।
ঘ। জসিমউদ্দীন কী কবি হিসেবে খ্যাত?
উত্তর: পল্লীকবি।
ঙ। শিশুদের জন্য লেখা জসিমউদ্দীনের বইয়ের নাম কী?
উত্তর: ডালিম কুমার।
চ। রাখালী জসিমউদ্দীনের কোন শ্রেণির রচনা?
উত্তর: কাব্যগ্রন্থ।
ছ। নকশিকাঁথা কারা সেলাই করেন?
উত্তর: মেয়েরা।
জ। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: শীতলক্ষ্যা।
ঝ। কোন অঞ্চলের শীতল পাটি বিখ্যাত?
উত্তর: সিলেট।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর