প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে কখন?
ক) ১৭৫৭ সালে খ) ১৭৫৯ সালে
গ) ১৭৬০ সালে ঘ) ১৮৫৭ সালে
২। বাংলার প্রথম বাঙালি শাসক কে ছিলেন?
ক) সম্রাট বাবর খ) সম্রাট জাহাঙ্গীর
গ) সম্রাট শশাঙ্ক ঘ) সম্রাট ইসলাম খান
৩। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন?
ক) লর্ড কার্জন খ) লর্ড ক্লাইভ
গ) লর্ড ভাইসরয় ঘ) লর্ড বেন্টিংক
৪। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক) নবাব আলীবর্দি খাঁ
খ) বখতিয়ার খিলজি
গ) নবাব সিরাজউদ্দৌলা
ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ
৫। বাংলায় বারো ভূঁইয়ারা চূড়ান্তভাবে পরাজিত হন কার আমলে?
ক) সম্রাট বাবরের আমলে
খ) সম্রাট জাহাঙ্গীরের আমলে
গ) সম্রাট অশোকের আমলে
ঘ) সম্রাট আকবরের আমলে
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। তবুও ইস্ট ইন্ডিয়া কোম্পানি করের বোঝা কমানোর কোনো ধরনের উদ্যোগ নেয়নি। লোকজন অনাহারে মারা যেতে থাকে। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল।
৬। ওপরের উদ্দীপকে বর্ণিত ঘটনায় নিচের কোন ধরনের চিত্রের প্রতিফলন হয়েছে?
ক) একাত্তরের মন্বন্তর
খ) ছিয়াত্তরের মন্বন্তর
গ) আটানব্বইয়ের মন্বন্তর
ঘ) বাহাত্তরের মন্বন্তর
৭। ওপরের উদ্দীপকে বর্ণিত ঘটনার ফলে-
i. দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে
ii. জনগণ ক্ষতিগ্রস্ত হয়
iii. লাখ লাখ লোক অনাহারে মারা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) iii ঘ) i, ii ও iii
৮। সিংহাসন আহোরণের সময় সিরাজউদ্দৌলার বয়স কত ছিল?
ক) ২০ বছর খ) ২১ বছর
গ) ২২ বছর ঘ) ২৩ বছর
৯। চতুর্দশ শতকে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয় কোন মহাদেশে?
ক) এশিয়ায় খ) ইউরোপে
গ) আফ্রিকায় ঘ) দক্ষিণ আমেরিকায়
১০। দিল্লির শেষ মোগল সম্রাট কে ছিলেন?
ক) সম্রাট শাহ আলম
খ) সম্রাট শাহ জাফর
গ) সম্রাট জাহাঙ্গীর
ঘ) সম্রাট মোবারক শাহ
১১। মুসলিম লিগ গঠিত হয় কত সালে?
ক) ১৯০৪ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯০৬ সালে ঘ) ১৯০৭ সালে
১২। ‘ভাগ করো, শাসন করো’ নীতি কাদের ছিল?
ক) পালদের খ) সেনদের
খ) মোগলদের ঘ) ইংরেজদের
১৩। উপমহাদেশে প্রথম মুদ্রণযন্ত্র কোথায় স্থাপিত হয়?
ক) চন্দনপুরে খ) কাশিমপুরে
গ) শ্রীরামপুরে ঘ) হুগলিতে
উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. গ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর