প্রবন্ধ : বাংলা নববর্ষ
(গত ২৮ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪০। নিচের কোনটি পহেলা বৈশাখের দ্বিতীয় মহৎ অনুষ্ঠান ছিল?
ক) গাজীর পালা
খ) হালখাতা
গ) পুতুল নাচ
ঘ) ঢোল বাজানো
৪১। নিচের কোনটি বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠান?
ক) বৈশাখী মেলা
খ) ঘোড়া দৌড়
গ) মোরগ লড়াই
ঘ) লাঠি লেখা
৪২। সবচেয়ে প্রাচীন বৈশাখী মেলা নিচের কোন জেলায় অনুষ্ঠিত হয়?
ক) ঠাকুরগাঁও জেলায়
খ) দিনাজপুর জেলায়
গ) ঢাকা জেলায়
ঘ) ময়মনসিংহ জেলায়
৪৩। মহামুণির বৌদ্ধপূর্ণিমা মেলা নিচের কোথায় অনুষ্ঠিত হয়?
ক) চট্টগ্রামে
খ) সিলেটে
গ) বরিশালে
ঘ) কুড়িগ্রামে
৪৪। আমের ডালের কচি পাতা পানিতে ভিজিয়ে বাড়ির সবার গায়ে ছিটিয়ে দেন যে বিশ্বাসে, তা হলো-
i. নতুন বছর সুখের হবে
ii. নতুন বছর শান্তি ও সমৃদ্ধির হবে
iii. পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৫। নিচের কোনটিতে আবহমান বাঙালিদের পরিচয় ফুটে ওঠে?
ক) মুখোশ পরা
খ) মুখে রুমাল ধরে রাখা
গ) গলায় ঘুড়ি বেঁধে রাখা
ঘ) মাথায় পাগড়ি পরা
৪৬। নিচের কোনটির সুস্পষ্ট ইতিহাস এখনো জানা যায়নি?
ক) বাংলা সালের
খ) বাংলা গদ্যের
গ) বাংলা লোকসংগীতের
ঘ) বাংলা ভাষার
৪৭। ৯৯২ হিজরিতে কত সাল?
ক) ১৫৫৬ সাল
খ) ১৫৫৭ সাল
গ) ১৫৬৫ সাল
ঘ) ১৮৫৬ সাল
৪৮। আকবর প্রবর্তিত সর্বভারতীয় সনটির নাম কী?
ক) এলাহি সন
খ) আকবরী সন
গ) ইলাহি আকবর
ঘ) আকবরনামা
৪৯। কত সাল থেকে বাংলা সন চালু হয়?
ক) ১৫৫৬ সাল থেকে
খ) ১৫৬৫ সাল থেকে
গ) ১৬১০ সাল থেকে
ঘ) ১৫৫৫ সাল থেকে
উত্তর: ৪০. খ, ৪১. ক, ৪২. ক, ৪৩. ক, ৪৪. ক, ৪৫. ক, ৪৬. ক, ৪৭. ক, ৪৮. ক, ৪৯. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর