প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
(গত ২৪ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ও পর্যটক ছিলেন?
ক) ফ্রান্সের খ) ব্রিটেনের
গ) ভারতের ঘ) পর্তুগালের
১৫। ভারতবর্ষ ভাগ হয় কখন?
ক) ১৯৭১ সালে খ) ১৯৪৭ সালে
গ) ১৯৬৬ সালে ঘ) ১৯৫০ সালে
১৬। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ কে?
ক) প্রীতিলতা ওয়েদ্দেদার
খ) ইলা মিত্র
গ) তারামন বিবি
ঘ) ঝুমু বেগম
১৭। অখণ্ড বাংলা প্রতিষ্ঠার চেষ্টা করেন কে?
ক) ইয়াহিয়া খান
খ) নিজামউদ্দিন
গ) মহাত্মা গান্ধী ও অরুণ বসু
ঘ) শহিদ সোহরাওয়ার্দী ও শরৎ বসু
১৮। মীর জাফর ও মীর কাশিমের আমলে কোন দেশে বাংলার সম্পদ পাচার হয়?
ক) আমেরিকায় খ) ভারতে
গ) ইংল্যান্ডে ঘ) পাকিস্তানে
১৯। সমুদ্র পথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে কে ভারতে আসেন?
ক) ইবনে বতুতা
খ) লর্ড কর্নওয়ালিস
গ) ভাস্কো-দা-গামা
ঘ) লর্ড ক্লাইভ
২০। ভারত শাসন আইন পাসের মাধ্যমে নিচের কোনটি ঘটে?
ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান
খ) চিরস্থায়ী বন্দোবস্ত
গ) বঙ্গভঙ্গ রদ
ঘ) পাঁচশালা বন্দোবস্তের শুরু
আরো পড়ুন : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২১। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয় কত সালে?
ক) ১৮৫৭ সালে
খ) ১৮৫৮ সালে
গ) ১৮৫৯ সালে
ঘ) ১৮৬০ সালে
২২। বাংলায় ইংরেজ শাসন চলেছিল কোন সাল পর্যন্ত?
ক) ১৯৪৬ সাল পর্যন্ত
খ) ১৯৪৭ সাল পর্যন্ত
গ) ১৯৭১ সাল পর্যন্ত
ঘ) ১৯৫০ সাল পর্যন্ত
২৩। স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
ক) লক্ষণ সেন খ) শশাঙ্ক
গ) চন্দ্রগুপ্ত ঘ) সম্রাট অশোক
২৪। শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় বিরাজমান অরাজকতা কী নামে পরিচিত ছিল?
ক) মৃত্যুকূপ
খ) মাৎস্যন্যায়
গ) দুর্ভিক্ষ
ঘ) ছিয়াত্তরের মন্বন্তর
২৫। বণিক কারা?
ক) যারা মাছ ধরে
খ) যারা জমিদার
গ) যারা চাকরি করে
ঘ) যারা ব্যবসা-বাণিজ্য করে
উত্তর: ১৪. খ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. গ, ২০. ক, ২১. খ, ২২. খ, ২৩. খ, ২৪. খ, ২৫. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর