নাটিকা : সুখী মানুষ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘সুখী মানুষ’ নাটিকার প্রথম সংলাপটি কার?
ক) রহমতের খ) কবিরাজের
গ) হাসুর ঘ) মোড়লের
২। মোড়ল মানুষের গরু কেন কেড়ে নিয়েছিল?
ক) ক্ষমতার বলে খ) লোভের কারণে
গ) ধনী বলে ঘ) অধিকারের বলে
৩। মোড়ল বারবার চিৎকার করেছিল, যা বলে তা হলো-
i. জ্বলে গেল
ii. হাড় ভেঙে গেল
iii. আমি বাড়ি যাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। ‘আমার ঘরে কিছু নাই’ উক্তিটি কার?
ক) কবিরাজের খ) সুখী লোকের
গ) রহমতের ঘ) হাসুর
৫। মোড়ল প্রতিজ্ঞা করে-
i. মিথ্যা কথা বলবে না
ii. বিয়ে করবে না
iii. লোভ করবে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। নিজেকে মস্ত বড় বাদশাহ মনে করে কে?
ক) হাসু খ) কবিরাজ
গ) রহমত ঘ) সুখী লোক
৭। মমতাজউদদীন আহমদ জন্মগ্রহণ করেন কত সালে?
ক) ১৯৪০ সালে খ) ১৯৪৫ সালে
গ) ১৯৫০ সালে ঘ) ১৯৫৫ সালে
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।
৮। ওপরের উদ্দীপকের মনোভাবের বিপরীত দিক ফুটে উঠেছে পাঠ্যবইয়ের কোন রচনায়?
ক) পড়ে যাওয়া খ) প্রার্থী
গ) ভাব ও কাজ ঘ) সুখী মানুষ
৯। ওপরের উদ্দীপকের বৈপরীত্যের মূলে কী রয়েছে?
ক) অমানবিকতা
খ) অধিকার ও ভালোবাসা
গ) অধিকার বঞ্চনা
ঘ) শ্রেণি বৈষম্য
১০। ‘সুখী মানুষ’ নাটিকায় অশান্তির কারণ কী?
ক) লোভ খ) প্রতারণা
গ) সম্পদ ঘ) হিংসা
১১। ‘সুখী মানুষ’ নাটিকায় বয়োজ্যেষ্ঠ চরিত্র কোনটি?
ক) হাসু খ) কবিরাজ
গ) রহমত ঘ) মোড়ল
১২। মানুষের কান্না দেখলে মোড়ল কী করে?
ক) ঘুমায় খ) কাঁদে
গ) হাসে ঘ) আদর করে
১৩। কে বিছানায় শুয়ে অসুখে ছটফট করে?
ক) রহমত খ) মোড়ল
গ) হাসু ঘ) কবিরাজ
১৪। মোড়লের চিকিৎসার পদ্ধতি কোনটি?
ক) আয়ুর্বেদী খ) অ্যালোপ্যাথি
গ) হোমিওপ্যাথি ঘ) শাস্ত্রবিদ্যা
উত্তর: ১. গ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. খ, ৬. ঘ, ৭. ঘ, ৮. ঘ, ৯. গ, ১০. গ, ১১. খ, ১২. গ, ১৩. খ, ১৪. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর