দ্বিতীয় অধ্যায় : গতি
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
উত্তর: যে দৃঢ় বস্তুর সঙ্গে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।
প্রশ্ন: ঘূর্ণন গতি কাকে বলে?
উত্তর: যখন কোনো বস্তু নির্দিষ্ট কোনো বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে।
প্রশ্ন: পর্যাবৃত্ত গতি কাকে বলে?
উত্তর: কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
আরো পড়ুন : ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান
প্রশ্ন: অসম বেগ কাকে বলে?
উত্তর: কোনো গতিশীল বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে, সময়ের সঙ্গে সরণের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তিত হয় তবে বস্তুর ওই সরণের হারকে অসম বেগ বলে।
প্রশ্ন: গড় দ্রুতি কী?
উত্তর: বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে প্রাপ্ত অতিক্রান্ত দূরত্বই হলো গড় দ্রুতি।
প্রশ্ন: অসম ত্বরণ কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর যদি নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হার সমান না থাকে, তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে।
প্রশ্ন: মন্দন বা ঋণাত্মক ত্বরণ কাকে বলে?
উত্তর: গতিশীল কোনো বস্তুর সময়ের সঙ্গে বেগ হ্রাসের হারকে মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলে।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর