চতুর্থ অধ্যায় : বায়ু
(গত ১ অক্টোবর প্রকাশের পর)
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখ।
উত্তর: বায়ুদূষণ প্রতিরোধের তিনটি উপায় হলো-
ক. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো।
খ. ময়লা-আবর্জনা পরিষ্কার করা।
গ. প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো।
প্রশ্ন: মানুষের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবগুলো কী?
উত্তর: বায়ুদূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসজনিত রোগ, হৃদরোগের মতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
প্রশ্ন: বায়ুদূষণের কারণ কী?
উত্তর: বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়।
আরো পড়ুন : বায়ু অধ্যায়ের ২টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
প্রশ্ন: বায়ু কী?
উত্তর: যার ওজন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এবং সাধারণত উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে প্রবাহিত হয় তাকে বায়ু বলে। বায়ু একটি মিশ্রিত পদার্থ।
প্রশ্ন: আমাদের চার দিকের বায়ুর আবরণকে কী বলে?
উত্তর: আমাদের চার দিকের বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।
প্রশ্ন: শ্বাসকষ্টের রোগীদের জন্য সিলিন্ডারে কী দেওয়া হয়।
উত্তর: শ্বাসকষ্টের রোগীদের জন্য সিলিন্ডারে অক্সিজেন দেওয়া হয়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর