প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
(গত ১২ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৩। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের উদ্বৃত্ত নির্ণয়ের জন্য নিচের কোন হিসাব প্রস্তুত করা হয়?
ক) লাভ-ক্ষতি হিসাব
খ) আয়-ব্যয় হিসাব
গ) মূলধন তহবিল
ঘ) আর্থিক অবস্থার বিবরণী
৫৪। প্রাপ্তি ও প্রদান হিসাবে সাধারণ খরচাবলির পরিমাণ ৬,৫০০ টাকা, যার মধ্যে আগামী বছরের ৮০০ টাকা যোগ করা আছে। চলতি বছরের আয়-ব্যয় বিবরণীতে সাধারণ খরচাবলি বাবদ কত টাকা দেখানো হবে?
ক) ৫,৫০০ টাকা খ) ৬,৫০০ টাকা
গ) ৭,৩০০ টাকা ঘ) ৫,৭০০ টাকা
৫৫। হিসাবকালের শুরুতে ৫% সরকারি সঞ্চয়পত্রে ২৫,০০০ টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রাপ্তি ও প্রদান হিসেবে বিনিয়োগের সুদ রয়েছে ৯৫০ টাকা। আয়-ব্যয় বিবরণীতে বিনিয়োগের সুদ বাবদ কত টাকা দেখানো হবে?
ক) ৩০০ টাকা খ) ৬৫০ টাকা
গ) ৯৫০ টাকা ঘ) ১,২৫০ টাকা
৫৬। ভাড়া ৬,০০০ টাকা। এর মধ্যে ২০১৮ সালের ৪০০ টাকা পরিশোধ করা হয়েছে। ২০২০ সালের ভাড়া বাবদ ২০০ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। ২০১৯ সালের ভাড়া বাবদ ব্যয় কত টাকা দেখাতে হবে?
ক) ৬,০০০ টাকা
খ) ৫,৪০০ টাকা
গ) ৪,২০০ টাকা
ঘ) ৫,১০০ টাকা
৫৭। একটি সংঘের সদস্য সংখ্যা ৫০ জন। চাঁদার হার প্রতি মাসে ৬০ টাকা। ১৫ জন সদস্য চলতি বছরে ৩ মাসের চাঁদা দেননি। এ বছরে আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?
ক) ৩,০০০ টাকা খ) ৩৩,৩০০ টাকা
গ) ৩৬,০০০ টাকা ঘ) ৩৮,৭০০ টাকা
৫৮। একটি ক্লাবের সদস্যরা ২,০০,০০০ টাকা চাঁদা দেয়। বিগত বছরের চাঁদা ৩,০০০ টাকা এবং অগ্রিম প্রাপ্তি ১,০০০ টাকা। বর্তমান বছরের ৫ জন সদস্যের ৫০০ টাকা হারে চাঁদা বকেয়া রয়েছে। বর্তমান বছরের চাঁদার আয় কত হবে?
ক) ১,৯৬,০০০ টাকা
খ) ১,৯৮,৫০০ টাকা
গ) ১,৯৯,৫০০ টাকা
ঘ) ২,০২,৫০০ টাকা
৫৯। চলতি বছরে ভাড়া বাবদ প্রদান ৩৬,০০০ টাকার ১/৫ অংশ বকেয়া থাকলে মোট ভাড়ার পরিমাণ কত হবে?
ক) ৭, ২০০ টাকা খ) ৯,০০০ টাকা
গ) ৪৫,০০০ টাকা ঘ) ৫৪,০০০ টাকা
৬০। বিনিয়োগের প্রারম্ভিক উদ্বৃত্ত ৩০,০০০ টাকা। প্রাপ্তি ও প্রদান হিসাবে বিনিয়োগ ১০,০০০ টাকা। বিনিয়োগের ওপর ১০% হারে সুদ বকেয়া থাকলে আয়-ব্যয় বিবরণীতে বিনিয়োগের সুদ কত দেখানো হবে?
ক) ৩,০০০ টাকা খ) ৩,২০০ টাকা
গ) ৩,৩০০ টাকা ঘ) ৩,৩৩৩ টাকা
উত্তর : ৫৩. খ, ৫৪. ঘ, ৫৫. ঘ, ৫৬. খ, ৫৭. গ, ৫৮. খ, ৫৯. গ, ৬০. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর