তৃতীয় অধ্যায় : বাংলাদেশের মুক্তিযুদ্ধ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৬০ সালে খ) ১৯৬৯ সালে
গ) ১৯৭০ সালে ঘ) ১৯৭১ সালে
২। সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কী?
ক) রেসকোর্স ময়দান খ) রমনা উদ্যান
গ) ওসমানী উদ্যান ঘ) সার্কিট হাউস
৩। ১৯৭১ সালে সর্বপ্রথম মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে?
ক) ২ মার্চ খ) ১ ফেব্রুয়ারি
গ) ১ মার্চ ঘ) ১ জানুয়ারি
৪। ৭ মার্চের ভাষণে কত লোকের উপস্থিতি ছিল?
ক) ৬ লাখ খ) ৭ লাখ
গ) ১০ লাখ ঘ) ১৪ লাখ
৫। কোন আন্তর্জাতিক সংস্থা ৭ মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার-এ অন্তর্ভুক্ত করে?
ক) ইউনিসেফ খ) ডব্লিউএইচও
গ) ইউনেস্কো ঘ) ইউএনডিপি
৬। ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’ কার উক্তি?
ক) শহীদ সোহরাওয়ার্দীর খ) মওলানা ভাসানীর
গ) শেখ মুজিবুর রহমানের ঘ) তাজউদ্দীন আহমদের
৭। ৭ মার্চের ভাষণ-
i. বাঙালির মুক্তির সনদ
ii. মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করার মূলমন্ত্র
iii. দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে মানুষকে উদ্বুদ্ধ করেছে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মুক্তিযুদ্ধে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন নামে পরিচিত ছিল। একে কখনো অস্থায়ী বাংলাদেশ সরকার, আবার কখনো প্রবাসী বাংলাদেশ সরকারও বলা হয়। এ সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়।
৮। মুক্তিযুদ্ধকালীন সরকার সবচেয়ে বেশি পরিচিত ছিল কী নামে?
ক) সেক্টর সরকার খ) মুজিবনগর সরকার
গ) সশস্ত্র সরকার ঘ) আঞ্চলিক সরকার
৯। ওপরের উদ্দীপকে ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে-
i. সরকারের কার্যক্রমকে দুইভাগে ভাগ করা হয়
ii. বাংলাদেশকে ১১টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়
iii. সরকারের কার্যক্রম স্থবির হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১০। ২৫ মার্চের রাতে গণহত্যা অভিযানের নাম কী ছিল?
ক) অপারেশন ব্ল্যাক খ) অপারেশন গণহত্যা
গ) অপারেশন সার্চলাইট ঘ) অপারেশন জ্যাকপট
১১। ২৫ মার্চ রাতে ঢাকায় কত লোককে হত্যা করা হয়?
ক) ৭-৮ হাজার খ) ৮-৯ হাজার
গ) ৯-১০ হাজার ঘ) ১২ হাজার
উত্তর: ১. গ, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. ঘ, ৮. খ, ৯. গ, ১০. গ, ১১. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর