চতুর্থ অধ্যায় : বাংলাদেশের অর্থনীতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। দেশে রেমিট্যান্স আসার ফলে কীসের উন্নয়ন ঘটে?
ক) সামাজিক উন্নয়ন খ) সাংস্কৃতিক উন্নয়ন
গ) অর্থনৈতিক উন্নয়ন ঘ) রাজনৈতিক উন্নয়ন
২। বাংলাদেশের মানুষদের প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
ক) ৭২.৯ বছর খ) ৭৩.৮ বছর
গ) ৭১.৭ বছর ঘ) ৭২.৬ বছর
৩। প্রবাসে কর্মরত শ্রমিকদের স্বদেশে পাঠানো অর্থকে কী বলে?
ক) রিঙ্গিত খ) রেমিট্যান্স
গ) রুপি ঘ) মুনাফা
৪। দেশে সবচেয়ে বেশি শ্রমশক্তি কোন খাতে নিয়োজিত?
ক) সেবা খাতে খ) কৃষি খাতে
গ) শিল্প খাতে ঘ) বাণিজ্য খাতে
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
প্রবাসী রিপন বেতন পেয়ে প্রতি মাসে সৌদি আরব থেকে ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠান।
৫। রিপন প্রবাসে যে দেশে অবস্থান করছে, তা কোন মহাদেশে অবস্থিত?
ক) ইউরোপ খ) এশিয়া
গ) আফ্রিকা ঘ) দক্ষিণ আমেরিকা
৬। রিপনের পাঠানো অর্থের ফলে বাংলাদেশে বাড়ছে-
i. রেমিট্যান্স
ii. জীবনযাত্রার মান
iii. পোশাক কারখানার উন্নতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উপায় কী?
ক) চাকরি খ) ব্যবসা-বাণিজ্য
গ) কৃষিকাজ ঘ) পোশাক খাত
৮। বাংলাদেশের অধিকাংশ লোক কোথায় বাস করে?
ক) শহরে খ) গ্রামে
গ) বন্দরে ঘ) রাজধানীতে
৯। বর্তমান বিশ্ব কী নির্ভর?
ক) প্রযুক্তি খ) শিক্ষা
গ) শিল্প ঘ) মোবাইল
১০। মাথাপিছু আয় হিসাব করা হয়-
i. মোট জাতীয় আয় দিয়ে
ii. মোট জাতীয় উৎপাদন দিয়ে
iii. মোট জনসংখ্যা দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য নিচের কোনটি হিসাব করা হয়?
ক) জেডিপি খ) জিএনপি
গ) জিডিপি ঘ) জিওপি
১২। বাংলাদেশকে কোন ধরনের দেশ বলা হয়?
ক) শিল্পপ্রধান খ) কৃষিপ্রধান
গ) বাণিজ্যপ্রধান ঘ) খনিজপ্রধান
১৩। দেশের উৎপাদনের পরিমাণ বাড়লে-
i. বেকারত্ব হ্রাস পাবে
ii. দারিদ্র্য হ্রাস পাবে
iii. কর্মসংস্থানের সুযোগ বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১. গ, ২. ঘ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. ক, ১০. ঘ, ১১. খ, ১২. খ, ১৩. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর