চতুর্থ অধ্যায় : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
(গত ২৪ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক) যুক্তরাষ্ট্রীয় খ) সমাজতান্ত্রিক
গ) এককেন্দ্রিক ঘ) গণতান্ত্রিক
৯। সংসদীয় সরকারের অপর নাম কী?
ক) মন্ত্রিপরিষদ শাসিত সরকার
খ) গণতান্ত্রিক সরকার
গ) রাষ্ট্রপতিশাসিত সরকার
ঘ) রাজতান্ত্রিক সরকার
১০। স্বেচ্ছাচারী সরকার ব্যবস্থা নিচের কোনটি?
ক) যুক্তরাষ্ট্রীয় খ) সমাজতান্ত্রিক
গ) একনায়কতান্ত্রিক ঘ) গণতান্ত্রিক
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘চ’ একটি ছোট রাষ্ট্র। স্বাধীন এই রাষ্ট্রে সবকিছুই কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে ‘ছ’ রাষ্ট্র অনেকগুলো অঞ্চলে বিভক্ত। এ রাষ্ট্রে কেন্দ্র ও অঞ্চলের মধ্যে ক্ষমতার ভাগাভাগি আছে।
১১। ওপরের উদ্দীপকে ‘চ’ রাষ্ট্রের সরকারের রূপ হলো-
ক) যুক্তরাষ্ট্রীয় খ) সমাজতান্ত্রিক
গ) একনায়কতান্ত্রিক ঘ) এককেন্দ্রিক
১২। ওপরের উদ্দীপকে ‘ছ’ রাষ্ট্রের সরকারের রূপ হলো-
ক) যুক্তরাষ্ট্রীয় খ) সমাজতান্ত্রিক
গ) একনায়কতান্ত্রিক ঘ) এককেন্দ্রিক
১৩। এককেন্দ্রিক সরকার বিদ্যমান রয়েছে-
i. জাপানে
ii. যুক্তরাজ্যে
iii. বাংলাদেশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৪। সংসদীয় সরকার ব্যবস্থা-
i. এটি জনমত দিয়ে পরিচালিত
ii. এটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা
iii. এটি স্থিতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৫। কোনটি নমনীয় শাসনব্যবস্থা?
ক) সমাজতন্ত্র খ) গণতন্ত্র
গ) একনায়কতন্ত্র ঘ) রাজতন্ত্র
১৬। নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থ ব্যয় হয়?
ক) সমাজতন্ত্রে খ) গণতন্ত্রে
গ) একনায়কতন্ত্রে ঘ) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
১৭। এককেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা করা হয় কোথা থেকে?
ক) জেলা থেকে
খ) উপজেলা থেকে
গ) বিভাগ থেকে
ঘ) কেন্দ্র থেকে
১৮। কীসের মাধ্যমে এককেন্দ্রিক রাষ্ট্রের সব শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়?
ক) আইন খ) প্রথা
গ) বিধান ঘ) সংবিধান
১৯। ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রের ধরন হলো-
i. পুঁজিবাদী
ii. যুক্তরাষ্ট্র
iii. এককেন্দ্রিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২০। নিচের কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে?
ক) যুক্তরাষ্ট্রে খ) যুক্তরাজ্যে
গ) ভারতে ঘ) বাংলাদেশে
২১। আধুনিক রাষ্ট্রব্যবস্থা কোন ধরনের?
ক) সামরিক খ) অগণতান্ত্রিক
গ) স্বৈরাচারী ঘ) কল্যাণমূলক
২২। কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কয়টি?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
২৩। সচ্ছলদের ওপর উচ্চহারে কর ধার্য করে কোন ধরনের রাষ্ট্র?
ক) সামরিক খ) অগণতান্ত্রিক
গ) কল্যাণমূলক ঘ) স্বৈরাচারী
২৪। রাজতন্ত্রের ধরন হলো-
i. এটি নির্বাচিত সরকার
ii. এটি নিরঙ্কুশ সরকার
iii. এটি নিয়মতান্ত্রিক সরকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ৮. ঘ, ৯. ক, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. খ, ২১. ঘ, ২২. খ, ২৩. গ, ২৪. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর