তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
(গত ২ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭। ১৯৯৪ সালের কোম্পানির আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বিবরণীর প্রস্তুত ও উপস্থাপন বাধ্যতামূলক?
ক) ব্যাংক কোম্পানি
খ) বিমা কোম্পানি
গ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
ঘ) পাবলিক লিমিটেড কোম্পানি
৮। যেকোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ তথ্যাবলি হিসেবে ভূমিকা পালন করে?
ক) মজুত পণ্য খ) নগদ লেনদেন
গ) বকেয়া লেনদেন ঘ) অগ্রিম লেনদেন
৯। নগদ প্রবাহ বিবরণী কখন প্রস্তুত করা হয়?
ক) হিসাবকালের শুরুর দিনে
খ) প্রতি মাসের শেষ দিনে
গ) হিসাবকালের মাঝামাঝিতে
ঘ) হিসাবকালের শেষ দিনে
১০। স্বাভাবিকভাবে নগদ অর্থের আগমন ঘটে কীভাবে?
ক) নগদ কেনায়
খ) নগদ বিক্রিতে
গ) অনগদ লেনদেনে
ঘ) আয় বিবরণীর মাধ্যমে
১১। নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়-
i. নগদ অর্থের আগমন
ii. নগদ অর্থের পরিবর্তন
iii. নগদ অর্থের নির্গমন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। ব্যবসায়ের সব নগদ প্রবাহকে বিভক্ত করা হয়-
i. আন্তর্জাতিক হিসাব মান (IAS-7) অনুযায়ী
ii. FASB কর্তৃক ইস্যু করা ৯৫ নম্বর বিবরণী অনুযায়ী
iii. আন্তর্জাতিক হিসাব মান ০৫ (IAS-5) অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। নগদ প্রবাহ বিবরণী তথ্য সরবরাহ করে-
i. নগদ অর্থের আগমন ও নির্গমন সম্পর্কে
ii. নগদ অর্থ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ সম্পর্কে
iii. হিসাবকাল শেষে নগদ অর্থের উদ্ধৃত সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। হিসাবকালের আয় ও ব্যয়ের মধ্যে সম্পর্ক বিবেচনা করে প্রতিষ্ঠানের কীসের সামর্থ্য যাচাই করা হয়?
ক) নগদ প্রবাহের খ) বিনিয়োগের
গ) মুনাফার ঘ) লভ্যাংশের
১৫। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিট নগদ প্রবাহের সামর্থ্য অনুমান যাচাই করা হয়, কীসের উদ্দেশ্যে?
ক) আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে জানতে
খ) নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে জানতে
গ) বিশদ আয় বিবরণী সম্পর্কে জানতে
ঘ) সংরক্ষিত আয় বিবরণী সম্পর্কে জানতে
১৬। কোথায় লভ্যাংশ ও কর পরিশোধ ক্ষমতা মূল্যায়ন করা হয়?
ক) প্রাপ্তি ও প্রদান হিসাবে
খ) নগদ প্রবাহ বিবরণীতে
গ) নগদান হিসাবে
ঘ) বিশদ আয় বিবরণীতে
উত্তর: ৭. ঘ, ৮. খ, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. খ, ১৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর