চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ বৃদ্ধি
(গত ২২ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফুল ও ফল দেখা যায়। সৃজনী এমন একটি ফল দেখলো যে ফলের ফলত্বক পাতলা এবং ত্বক শুকিয়ে ফেটে গেছে।
২১। ওপরের উদ্দীপকে কোন ধরনের ফলের কথা বলা হয়েছে?
ক) রসাল ফল খ) নীরস ফল
গ) গুচ্ছ ফল ঘ) যৌগিক ফল
২২। রসাল ফলের উদাহরণ-
i. কলা ii. জাম iii. আম
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৩। নিচের কোনটির বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে?
ক) কুমড়া খ) সরিষা
গ) শিমুল ঘ) ধান
২৪। কোনটি পানিপরাগী ফুল?
ক) পাতাশ্যাওলা খ) কুমড়া
গ) ধান ঘ) কলমিলতা
২৫। ফল প্রধানত কত প্রকার?
ক) ২ প্রকার ক) ৩ প্রকার
গ) ৪ প্রকার গ) ৫ প্রকার
২৬। নিচের কোনটি বীজে রূপান্তরিত হয়?
ক) গর্ভমূল খ) গর্ভমুণ্ড
গ) গর্ভদণ্ড ঘ) ডিম্বক
২৭। ভ্রূণ গঠিত হয়-
i. বীজপত্র দিয়ে
ii. ভ্রূণমূল দিয়ে
iii. ভ্রূণকাণ্ড দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৮। বীজত্বকের নিচের অংশকে কী বলে?
ক) টেটমেন্ট খ) ইপিকোটাইল
গ) টেগমেন ঘ) মাইক্রোপাইল
২৯। প্রকৃত ফলের উদাহরণ-
i. কাঁঠাল
ii. আপেল
iii. আম
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৩০। পুংগ্যামেট কোথায় সৃষ্টি হয়?
ক) ডিম্বাশয়ে খ) পরাগনালিতে
গ) গর্ভাশয়ে ঘ) পরাগধানীতে
উত্তর: ২১. খ, ২২. ঘ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ক, ৩০. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর