প্রথম অধ্যায় : কোষ ও এর গঠন
(গত ৬ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬। কোনটি পাইরমিডিন বেস?
(ক) অ্যাডেনিন ও থাইমিন (খ) গুয়ানিন ও সাইটোসিন
(গ) সাইটোসিন ও ইউরাসিল (ঘ) অ্যাডেনিন ও ইউরাসিল
১৭। দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেনঘটিত ক্ষারকের ক্রম হলো-
(ক) ATGC (খ) CAGT
(গ) GACT (ঘ) TGAC
নিচের চিত্রটি দেখো এবং ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৮। ওপরের চিত্রের যৌগে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত?
(ক) ১৫ (খ) ২০
(গ) ২৫ (ঘ) ৩০
১৯। কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত?
(ক) ডিএনএ (খ) আরএনএ
(গ) প্রোটিন (ঘ) কার্বোহাইড্রেট
২০। ডিএনএ ধারণকারী কোষীয় অঙ্গাণু-
i. ক্লোরোপ্লাস্ট
ii. মাইটোকন্ড্রিয়া
iii. রাইবোজোম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : কোষ ও এর গঠন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান ১ম পত্র
২১। ডিএনএর মনোমারকে বলা হয়-
(ক) ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড (খ) রাইবোনিউক্লিওটাইড
(গ) পলিরাইবোজোম (ঘ) নিউক্লিক অ্যাসিড
২২। ডিএনএর কাজ হলো-
i. বংশগতির আণবিক ভিত্তি স্থাপন
ii. জীবের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ
iii. জৈবিক সংকেত প্রেরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৩। কোনটি নাইট্রোজেন বেস শুধু রাইবোজোমের সঙ্গে যুক্ত হয় বা RNA হাইড্রোলাইসিস করলে নিচের কোনটি পাওয়া যায়?
(ক) অ্যাডেনিন (খ) গুয়ানিন
(গ) থাইমিন (ঘ) ইউরাসিল
নিচের চিত্রটি দেখে ২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৪। ওপরের চিত্রের ‘X’ চিহ্নিত অংশটির নাম কী?
(ক) D ফাঁস (খ) T ফাঁস
(গ) Anticodon ফাঁস (ঘ) Extra ফাঁস
২৫। নিচের কোনটির 3’ প্রান্তে CCA লেজ আছে?
(ক) tRNA (খ) gRNA
(গ) rRNA (ঘ) mRNA
২৬। RNA-তে কয়টি বেস নিয়ে একটি অ্যান্টিকোডন গঠিত হয়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
উত্তর: ১৬. গ, ১৭. ক, ১৮. ক, ১৯. ক, ২০. ক, ২১. ক, ২২. ঘ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. ক, ২৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর