গল্প : সুভা
(গত ২৩ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৪। প্রতাপ সম্পর্কে নিচের কোনটি সত্য?
i. সে ধনীর সন্তান
ii. সে অলস প্রকৃতির ছেলে
iii. মাছ ধরা তার নেশা
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯৫। বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়িয়ে পড়েছিল, কারণ-
i. সুভাকে বিয়ে দেবেন বলে
ii. সুভা কথা বলতে পারে না বলে
iii. মেয়েটির ভবিষ্যৎ ভেবে
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯৬। রবীন্দ্রনাথ ঠাকুর ‘সুভা’ গল্পটির মধ্য দিয়ে প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য কী তৈরি করেছেন?
(ক) জগৎ (খ) বাড়ি
(গ) দেশ (ঘ) স্বপ্ন
৯৭। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ- সে কে?
(ক) প্রতাপ (খ) সুভা
(গ) সুকেশিনী (ঘ) বাণীকণ্ঠ
৯৮। সুভা বিধাতার অভিশাপরূপে পিতার ঘরে জন্মগ্রহণ করেছে, এ কথা সুভা শিশুকাল থেকে জানে-
i. মায়ের বিরক্ত হওয়া দেখে
ii. সবার কথা শুনে
iii. সবার দুশ্চিন্তা দেখে
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : সুভা গল্পের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৯৯। প্রকৃতির সঙ্গে সুভার সাদৃশ্য রয়েছে-
i. বিবিধ শব্দে
ii. বিচিত্র গতিতে
iii. নীরবতায়
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০০। বোবা প্রকৃতি এবং বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত, যখন-
i. প্রকৃতি সরব থাকত
ii. কোথাও কেউ থাকত না
iii. সবাই বিশ্রামে থাকত
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০১। সর্বশী ও পাঙ্গুলি সুভার কথা বুঝত, কারণ-
i. তারাও ছিল বাকহীন
ii. তাদের প্রতি সুভার ভালোবাসা তারা বুঝত
iii. সুভা তাদের সঙ্গে দিন-রাত কথা বলত
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০২। ইতর প্রাণীর সঙ্গে সুভার বন্ধুত্ব প্রমাণ করে-
i. ইতর প্রাণীর প্রতি সুভার মমত্ববোধ রয়েছে
ii. সুভার হৃদয় স্নেহপূর্ণ
iii. সুভার সঙ্গে প্রাণীগুলোর আত্মিক সংযোগ গভীর
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০৩। মেয়ের বোবা হওয়ার পেছনে সুভার মা কার দোষ দেন?
(ক) সুভার (খ) সুভার বাবার
(গ) নিয়তির (ঘ) পূর্বজন্মের
উত্তর: ৯৪. গ, ৯৫. খ, ৯৬. ক, ৯৭. খ, ৯৮. ঘ, ৯৯. ঘ, ১০০. গ, ১০১. ক, ১০২. ঘ, ১০৩. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর