মডেল প্রশ্ন-২
(গত ৩০ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১। Homo sapiens পর্বের প্রাণী নিচের কোনটি?
ক) গরু খ) মহিষ
গ) বানর ঘ) মানুষ
উদ্দীপকের আলোকে ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শ্রেণিবিন্যাসের নিয়মকানুন জানার সময় সানজিদা পড়ল, সুনির্দিষ্ট নিয়মে জীবের নামকরণ করা হয়। সে মানুষের বৈজ্ঞানিক নামও জানল।
১২। ওপরের উদ্দীপকের আলোকে শ্রেণিবিন্যাসের একক হলো-
ক) গোত্র খ) বর্গ
গ) শ্রেণি ঘ) প্রজাতি
১৩। প্রাণিজগতের বৃহত্তম পর্বের নাম কী?
ক) নিডারিয়া খ) হিমোসিল
গ) আর্থ্রোপোডা ঘ) কর্ডাটা
১৪। অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টি?
ক) ৬টি খ) ৭টি
গ) ৮টি ঘ) ৯টি
১৫। ক্যানসারে আক্রান্ত কোষ ধ্বংস করা যায় কোনটির মাধ্যমে?
ক) এক্স-রশ্মির মাধ্যমে
খ) আইসোটোপের মাধ্যমে
গ) আইসোবারের মাধ্যমে
ঘ) আইসোটোনের মাধ্যমে
নিচের চিত্রটি দেখে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৬। ওপরের চিত্রে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে?
ক) সালফারের খ) অক্সিজেনের
গ) কার্বনের ঘ) নাইট্রোজেনের
১৭। ওপরের চিত্রের পরমাণুটি-
i. অধাতু
ii. এর পারমাণবিক সংখ্যা ৮
iii. ভর সংখ্যা ১১
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৮। চার্জযুক্ত পরমাণুকে কী বলে?
ক) যোজনী খ) পরমাণু
গ) অণু ঘ) আয়ন
১৯। পরমাণু সাধারণত কোন অবস্থায় থাকতে চায়?
ক) নিষ্ক্রিয় খ) সক্রিয়
গ) জারিত ঘ) আয়ন
২০। পরমাণু ইলেকট্রন বর্জন করে কীসে পরিণত হয়?
ক) অ্যানায়নে খ) ক্যাটায়নে
গ) স্যানায়নে ঘ) প্যানায়নে
আরো পড়ুন : ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরের মডেল প্রশ্ন, জুনিয়র বৃত্তি পরীক্ষার বিজ্ঞান
২১। মহাবিশ্ব গঠিত-
i. ক্ষুদ্র পোকামাকড় দিয়ে
ii. পৃথিবী দিয়ে
iii. ধূমকেতু দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান কৃত্রিমভাবে প্রেরিত বস্তুকে কী বলা হয়?
ক) প্রাকৃতিক উপগ্রহ খ) গ্রহ
গ) কৃত্রিম উপগ্রহ ঘ) নক্ষত্র
২৩। কোন ধরনের গতির জন্য উপগ্রহে কেন্দ্রাভিমুখী শক্তি উৎপন্ন হয়?
ক) স্পন্দন খ) রৈখিক
গ) কাক্ষিক ঘ) ঘূর্ণন
২৪। পৃথিবীপৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে কোন কৃত্রিম উপগ্রহ?
ক) পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ
খ) আবহাওয়া উপগ্রহ
গ) গোয়েন্দা উপগ্রহ
ঘ) যোগাযোগ উপগ্রহ
২৫। সামরিক বাহিনীতে কোন উপগ্রহ ব্যবহার করা হয়?
ক) নৌ-পরিবহন উপগ্রহ খ) আবহাওয়া উপগ্রহ
গ) গোয়েন্দা উপগ্রহ ঘ) যোগাযোগ উপগ্রহ
২৬। মস্তিষ্কের কোন অংশ বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে?
ক) মধ্যমস্তিষ্ক খ) লঘুমস্তিষ্ক
গ) মেডুলা ঘ) গুরুমস্তিষ্ক
২৭। মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক) চর্ম খ) বৃক্ক
গ) লোমকূপ ঘ) ফুসফুস
২৮। মানবদেহে রেচন অঙ্গ কয়টি?
ক) ৫টি খ) ৪টি
গ) ৩টি ঘ) ২টি
২৯. লঘুমস্তিষ্ক নিয়ন্ত্রণ করে-
i. চলাফেরা
ii. কথাবলা
iii. চিন্তা-চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৩০। মেরুরজ্জুর বাইরের দিকে কোনটি থাকে?
ক) ধূসর পদার্থ খ) লাল পদার্থ
গ) শ্বেত পদার্থ ঘ) হলুদ পদার্থ
উত্তর: ১১. ঘ, ১২. ঘ, ১৩. গ, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ, ২১. ঘ, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. গ, ২৬. ঘ, ২৭. খ, ২৮. গ, ২৯. গ, ৩০. গ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর