গল্প : সুভা
(গত ৩ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৮। সুভার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লক্ষণীয়, তা হলো-
(ক) ইতর প্রাণী প্রতি আনুগত্য প্রকাশ
(খ) একাকিত্বের সাথী ইতর প্রাণী
(গ) ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ
(ঘ) সবার থেকে নিজেকে আড়ালে রাখা
১০৯। ‘সুভা’ গল্পে প্রতিফলিত হয়েছে-
i. দিনে তিনবার গোয়াল ঘরে যাওয়া
ii. দুই বাহু দিয়ে গলা জড়িয়ে ধরা
iii. মাঝে মধ্যে তাদের ভর্ৎসনা করা
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : সুভা গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
নিচের উদ্দীপকটি পড়ে ১১০ ও ১১১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে।... বললাম তবে আয় আমার সঙ্গে... বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম। ভেতরে আয়।
১১০। ওপরের উদ্দীপকের কথকের সঙ্গে ‘সুভা’ গল্পের কার মিল রয়েছে?
(ক) সুকেশিনীর (খ) সুহাসিনীর
(গ) সুবর্ণার (ঘ) সুভার
১১১। উভয়ের এ মিলের কারণ-
i. ইতর প্রাণীর প্রতি ভালোবাসা
ii. ইতর প্রাণীর যত্ন করা
iii. পোষা প্রাণীর প্রতি খারাপ আচরণ
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১০৮. গ, ১০৯. ঘ, ১১০. ঘ, ১১১. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর