প্রথম অধ্যায় : সমাজকর্ম : প্রকৃতি ও পরিধি
(গত ১৫ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪. সমাজকর্মকে কলা ও বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
ক. ওয়াল্টার ও ফ্রিডল্যান্ডার
খ. হার্বার্ট বিসনো
গ. জি উইলসন
ঘ. আর এ স্কিডমোর ও এম জি থ্যাকারি
২৫. সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকাশক্তি কোনটি?
ক. ধর্ম ও নৈতিক শিক্ষা
খ. ধর্ম ও মানবতাবোধ
গ. পরোপকারিতা ও সহযোগিতা
ঘ. শান্তি ও জনকল্যাণমুখিতা
২৬. মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাসী-
ক. সমাজবিজ্ঞান খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. জনবিজ্ঞান ঘ. সমাজকল্যাণ
২৭. ‘সমাজকর্ম’ মূলত কী?
ক. একটি বিষয়ের নাম
খ. একটি প্রত্যয়ের নাম
গ. একটি সাহায্যকারী পেশা
ঘ. একটি সমন্বয়ধর্মী পেশা
২৮. মনীষী রেস্ক এ স্কিডমোর, এম জি থ্যাকারি, উইলিয়াম ফেয়ারলি প্রমুখরা সমাজকর্মের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন?
ক. ৮টি খ. ১২টি
গ. ১৬টি ঘ. ২০টি
২৯. সমাজের সামগ্রিক ইতিবাচক পরিবর্তন সাধনে সচেষ্ট কোনটি?
ক. সমাজকর্ম খ. পৌরনীতি ও সুশাসন
গ. অর্থনীতি ঘ. ইতিহাস
৩০. সমাজকর্ম পেশার সুনির্দিষ্ট কী রয়েছে?
ক. লক্ষ্য খ. উদ্দেশ্য
গ. মূল্যবোধ ঘ. প্রকারভেদ
৩১. সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম একটি-
i. অর্থনৈতিক প্রক্রিয়া
ii. বৈজ্ঞানিক প্রক্রিয়া
iii. প্রাকৃতিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. সমাজকর্মের বৈশিষ্ট্য হলো-
i. মুনাফা অর্জনের জন্য পরিচালিত কার্যক্রম
ii. সংযোগকারী হিসেবে নিজস্ব সম্পদ কাজে লাগানোর প্রক্রিয়া
iii. এটি একটি সাহায্যকারী সেবামূলক কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ২৪. ঘ, ২৫. খ, ২৬. খ, ২৭. গ, ২৮. গ, ২৯. ক, ৩০. গ, ৩১. খ, ৩২. গ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর